
তৃতীয় মৌসুমে এসে ইন্টার মায়ামিতে নিজের লক্ষ্য পূরণ করেছেন লিওনেল মেসি। ফ্লোরিডার ক্লাবটিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম শিরোপা এনে দিয়েছেন তিনি। এরপর অবসরে যাওয়া দীর্ঘ দিনের দুই সতীর্থ এবং বন্ধু জর্দি আলবা ও সার্জিও বুসকেতসকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।
২০২৩ সালে মায়ামিতে যোগ দেন মেসি। একসঙ্গে দীর্ঘদিন বার্সেলোনায় খেলার সুবাদে তাঁর সঙ্গে সম্পর্কটা দারুণ আলবা ও বুসকেতসের। তাই বন্ধুর দেখানো পথে হেঁটে তাঁরাও নাম লেখান যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে। ক্যারিয়ার শেষ করলেন মায়ামির হয়ে এমএলএস জিতে। যেটা স্মরণীয় হয়ে থাকল আলবা ও বুসকেতসের জন্য।
ফাইনালে ভ্যাংকুভারকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচ শেষে আলবা ও বুসকেতসকে নিয়ে মেসি বলেন, ‘তাঁরা দুজনই (আলবা ও বুসকেতস) নিজেদের অবস্থান থেকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। অসাধারণ ক্যারিয়ার পার করেছে। অসংখ্য শিরোপা জিতেছে। এমএলএসের শিরোপা জিতে বিদায় নিতে পারা দারুণ সৌভাগ্যের। হয়তো তারা এখনো পুরোপুরি বুঝতে পারছে না, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটছে আজ। এখন তাদের নতুন জীবন শুরু হচ্ছে। নতুন অধ্যায়ের জন্য আমি তাঁদের শুভকামনা জানাচ্ছি। ওরা দুজনই আমার খুব কাছের বন্ধু। শিরোপা জিতে বিদায় নিতে পারছে বলে আমি খুশি।’
মায়ামির হয়ে এমএলএসের শিরোপা জেতার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, ‘নিয়মিত মৌসুমে প্রথম হয়েও দুর্ভাগ্যজনকভাবে গত বছর আমরা প্রথম রাউন্ডে ছিটকে পড়েছিলাম। এবার আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। আমাদের জন্য এমএলএসের শিরোপা জেতা সবচেয়ে বড় পুরস্কার। খেলোয়াড়রা দারুণভাবে নিজেদের মেলে ধরেছে। সবাই নিজেদের দায়িত্ব বুঝতে পেরেছে।’
এমএলএসে চ্যাম্পিয়ন হওয়াটা মায়ামির সবার জন্য অন্যরকম এক মুহূর্ত হয়ে থাকবে বলে মনে করেন মেসি, ‘এমএলএস কাপের শিরোপা জেতা আমাদের এবং মায়ামির মানুষদের জন্য সুন্দর ও আবেগময় এক মুহূর্ত হয়ে থাকবে। মায়ামি এখনো নতুন একটা ক্লাব। আগের মৌসুমগুলোয় শিরোপা জিততে পারাটা আমাদের জন্য দারুণ ব্যাপার ছিল। তবে মূল লক্ষ্য ছিল এমএলএস জেতা। আমরা সেটা করে দেখিয়েছি।’

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাঁকে নিলাম থেকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।
৩২ মিনিট আগে
নব্বইয়ের দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে ২০২৬ সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক
৬ ঘণ্টা আগে
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
৭ ঘণ্টা আগে
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।
৮ ঘণ্টা আগে