দলের ভাগ্য বদলানোর লক্ষ্যে ম্যানচেস্টার সিটি থেকে ফেরান তোরেসকে নিয়ে এসেছে বার্সেলোনা। বার্সায় আসার আগ্রহের কথা ফেরান নিজেই জানান সিটিজেন কোচ পেপ গার্দিওলাকে।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, ফেরানের স্পেনে আসার পেছনে আরেকটি উদ্দেশ্য রয়েছে। জানা গেছে, স্প্যানিশ শো জাম্পিং তারকা সিরা মার্তিনেজের সঙ্গে প্রেম করছেন ফেরান। বর্তমানে ফুটবল দুনিয়ায় আগ্রহের কেন্দ্রে আছে এ দুজনের প্রেম কাহিনি।
২১ বছর বয়সী ফরোয়ার্ড ফেরান সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিরার ছবি পোস্ট করে প্রেমের ঘোষণা দিয়েছেন। সিরার অবশ্য আরেকটি পরিচয় আছে। তিনি বার্সেলোনার সাবেক ও স্পেন জাতীয় দলের বর্তমান কোচ লুইস এনরিকের মেয়ে।
সিরা নিজেও ফেরানের সঙ্গে ছবি শেয়ার করেছেন। শো জাম্পিংয়ে বেশ খ্যাতিও অর্জন করেছেন সিরা। ইতিমধ্যে এই খেলায় চ্যাম্পিয়নও হয়েছেন তিনি। পাশাপাশি বার্সেলোনা রয়্যাল পোলো ক্লাব দলের সদস্যও তিনি। ইনস্টাগ্রামে সিরার ২৯ হাজার ফলোয়ারও আছে। ফেরানের সঙ্গে সম্পর্কের খবর সামনে আসার পর সেই সংখ্যা এখন বেড়েই চলেছে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে