অনেক দিন ধরেই কঠিন সময় পার করছেন রোমেলু লুকাকু। জাতীয় দল কিংবা ক্লাব—কোনো জায়গাতেই নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেন না তিনি। এতে সমালোচনায় বিদ্ধ হয়ে আসছেন ইন্টার মিলান তারকা।
সব সমালোচনার জবাব দিতে যেন গতকালের রাতকে বেছে নিয়েছেন লুকাকু। ইউরো বাছাইয়ের ম্যাচে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তৃতীয় হ্যাটট্রিক তাঁর। হ্যাটট্রিকটি দিয়ে যেন সমালোচকদের জানিয়ে দিলেন, তিনি ফিরে এসেছেন।
সুইডেনের বিপক্ষে গতকাল নতুন নেতৃত্বে শুরু করেছে বেলজিয়াম। অধিনায়ক কেভিন ডি ব্রুইনা ও কোচ ডমেনিকো টেডেসকোর নতুন যুগ শুরু হয়েছে। দুজনের অধীনে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যাবধানের দুর্দান্ত জয়ও পেয়েছে বেলজিয়াম। তবে তাঁদের স্মরণীয় ম্যাচটার সব আলো কেড়ে নিয়েছেন লুকাকু। দলের হয়ে সব গোল করেছেন তিনি।
লুকাকু শুরুটা করেছিলেন ৩৫ মিনিটে ডডি লুকেবাকিওর দুর্দান্ত এক ক্রসে হেডের মাধ্যমে। গোলের পর উদ্যাপনটাও ছিল দেখার মতো। স্যালুট ও মুখে আঙুল দেওয়ার ভঙ্গি করে সমালোচকদের যেন চুপ থাকতে জানিয়েছেন তিনি। দ্বিতীয় গোলটি করেছেন বিরতির পরপরই। ৪৯ মিনিটের এবারে গোলটিতেও সহায়তা করেছেন লুকেবাকিও। আর হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৮২ মিনিটে। প্রতিপক্ষের ডি বক্সে অরক্ষিত অবস্থায় সতীর্থ জোহান বাকায়োকোর বাড়ানো বল পেয়ে ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি লুকাকু।
ইউরো বাছাইয়ের এই ম্যাচেই দুর্দান্ত এক কীর্তি গড়েছেন চল্লিশ পেরিয়েও চালশে নয় জ্বলাতন ইব্রাহিমোভিচ। বেলজিয়ামের বিপক্ষে ৭৩ মিনিটে বদলি নেমে ইউরোর বাছাইয়ে দ্বিতীয় বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৭২ দিনে এই কীর্তি গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। একই রাতে ৪১ বছর ১৭৬ দিনে সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন জিব্রাল্টারের স্ট্রাইকার লি ক্যাসিয়ারো। দুজনেই ছাড়িয়ে গেছেন ইতালির গোলরক্ষক দিনো জফকে। এত দিন ৪১ বছর ৯০ দিনে সবার শীর্ষে ছিলেন এই কিংবদন্তি।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
৩০ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে