২২ সদস্যের পুরো দলটা এক হয়েছে চীনে যাওয়ার মাত্র দুই দিন আগে। পুরো দল নিয়ে লম্বা সেশন করতে না পারার আক্ষেপটা রয়েই গেছে হ্যাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কোচদের ভেতর। নিজেদের সমস্যা মাথায় রেখেও আজ মিয়ানমারের বিপক্ষে চমক দেখাতে চায় হাভিয়ের কাবরেরার দল।
এশিয়াডে প্রথম ম্যাচে আজ মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বেলা ২টায় হ্যাংঝুর জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হবে ম্যাচ। মিয়ানমার যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। একই গ্রুপে আছে চীন-ভারতের মতো দলও। এমন কঠিন গ্রুপে পড়েও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে। সে ক্ষেত্রে সেরা চার ‘তৃতীয়’ দলের একটি হতে হবে বাংলাদেশকে। মিয়ানমারের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে জেনেও পরের রাউন্ডে চোখ বাংলাদেশের। গত এশিয়াডে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ইতিহাসের পুনরাবৃত্তি এবারও চায় লাল-সবুজ যুবারা। দলের সহকারী কোচ হাসান আল মামুন বললেন তেমনটাই, ‘পুরো দলটা একসঙ্গে না পাওয়ায় আমাদের একটু সমস্যা আছে। তবে দল এখন তৈরি। মিয়ানমারের বিপক্ষে যদি আমরা ভালো কিছু করি, তাহলে পুরো গ্রুপটাই উন্মুক্ত হয়ে যাবে। আমরা যদি চমক দেখাতে পারি, একটা সুযোগ তৈরি হবে। কোচ (কাবরেরা) বোধ হয় সেটাই বোঝাতে চেয়েছেন যে যদি ভালো শুরু করি, তাহলে আমাদের অভিযানটা ভালো হবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে