Ajker Patrika

আর্জেন্টিনার ফার্নান্দেজের মৌসুম শেষ, অনিশ্চিত কোপাতেও 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৪: ০৬
আর্জেন্টিনার ফার্নান্দেজের মৌসুম শেষ, অনিশ্চিত কোপাতেও 

প্রিমিয়ার লিগ জয় দূরে থাক। পয়েন্ট তালিকার সেরা চারে জায়গা করে নেওয়াটাও চেলসির জন্য একপ্রকার অসম্ভব। চেলসি একেবারে ২০২৩-২৪ মৌসুমের শেষে এসে হারাল তাদের গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে। 

চোটে পড়ে মৌসুমই শেষ হয়ে গেল ফার্নান্দেজের। এবারের প্রিমিয়ার লিগে চেলসি খেলেছে ৩২ ম্যাচ। ব্লুজদের বাকি থাকা ছয় ম্যাচ খেলা হচ্ছে না। চেলসি এক বিবৃতিতে গত রাতে ফার্নান্দেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে। ক্লাবটি বলেছে, ‘কুঁচকির সমস্যা নিয়ে অস্ত্রোপচার আজ সফলভাবে সম্পন্ন করেছেন এনজো ফার্নান্দেজ। পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হবে এখন। চেলসির ২০২৩-২৪ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না। ২৩ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের মেডিকাল বিভাগ কবহ্যামে তার পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন।’ কুঁচকির চোটে গত কয়েক সপ্তাহ বেশ ভুগছেন ফার্নান্দেজ। মৌসুম শেষেই শুরু হবে কোপা আমেরিকা। ২০ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকায়ও আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। কত দিনের জন্য ছিটকে গেছেন, তা এখনো জানা যায়নি। দ্য গার্ডিয়ান, সুপারস্পোর্টসহ বেশ কিছু গণমাধ্যম কোপা আমেরিকায় ফার্নান্দেজের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে। 

২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসিতে আসেন ফার্নান্দেজ। ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে কেনে চেলসি। বাংলাদেশি মুদ্রায় তা ১৪৬৮ কোটি ৪৯ লাখ টাকা। চেলসির জার্সিতে ৬২ ম্যাচ খেলে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। 

এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২০২১ সালে ব্রাজিলে সবশেষ আয়োজিত হয়েছিল কোপা। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আকাশি-নীলরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত