ক্যারিয়ারে যা অপূর্ণতা ছিল, সর্বশেষ কাতার বিশ্বকাপে তা পূর্ণ করেছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। সঙ্গে নিজের ষোলোকলা পূর্ণ করেছেন ফুটবল জাদুকর।
এমন পারফরম্যান্সের জন্য স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অর জেতায় এগিয়ে রয়েছেন মেসি। অনেকে ধারণা করছেন, ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন তিনি। আগামী ৩০ অক্টোবর তাঁর হাতেই সেরা পুরস্কারটি উঠবে—এমন অভিমতও ফুটবল বিশেষজ্ঞদের।
অন্যরা এ নিয়ে মাথা ঘামালেও নিজে কিন্তু পুরস্কারটি নিয়ে ভাবছেন না মেসি। গতকাল লিগস কাপের ফাইনালের সংবাদ সম্মেলনে তেমনই জানালেন ৩৬ বছর বয়সী তারকা। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো কোনো সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।
সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অরের বিষয়ে প্রশ্ন করা হলে নির্লিপ্ততা প্রকাশ করেন মেসি। মায়ামির অধিনায়ক বলেছেন, ‘স্বীকৃতির ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার। কিন্তু এটা নিয়ে আর ভাবছি না। আপনারা জানেন, দল হিসেবে ট্রফি জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
ক্যারিয়ারে সাতবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। ঘরের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলা এই পুরস্কারের সঙ্গে আরও অনেক ব্যক্তিগত পুরস্কার জিতেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। নামের পাশে খালি ছিল শুধু বিশ্বকাপ না থাকা। কাতার বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোয় ব্যালন ডি’অর নিয়ে না ভাবার ব্যাখ্যা দিয়েছেন তিনি।
মেসি বলেছেন, ‘সৌভাগ্যবান যে ক্যারিয়ারে এমন ট্রফি অনেক জিতেছি। শুধু বিশ্বকাপ না পাওয়ার অপূর্ণতা ছিল। তাই এখন আর এই ট্রফি নিয়ে খুব বেশি ভাবছি না। বিশ্বকাপ জয়ই গুরুত্বপূর্ণ ছিল এবং মুহূর্তগুলো উপভোগ করছি। যদি পাই ভালো।, না পেলেও সমস্যা নাই।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে