বিপক্ষ ফুটবলারদের লিওনেল মেসি জার্সি উপহার দিয়ে থাকেন প্রায়ই। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল-সব জায়গাতেই মেসি এমন কাজ করেন। এবার লিগস কাপে বিপক্ষ ফুটবলারকে জার্সি উপহার দিয়েছেন তিনি।
লিগস কাপের ফাইনালে রোববার ফাইনালে মুখোমুখি হয়েছিল ন্যাশভিল এসসি-ইন্টার মায়ামি। ক্লাবটির ইতিহাসে প্রথমবার শিরোপা জিতেছে মায়ামি। রুদ্ধশ্বাস ফাইনাল ১-১ গোলে ড্র হলে পেনাল্টিতে ১০-৯ গোলে জেতে মায়ামি। ম্যাচ শেষে ন্যাশভিল ফুটবলার ড্যাক্স ম্যাককার্থিকে জার্সি উপহার দিয়েছেন মেসি। জার্সি উপহার পেয়ে ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন ম্যাককার্থি। জার্সি পেয়ে মুগ্ধ ন্যাশভিল মিডফিল্ডার ক্যাপশন দিয়েছেন, ‘ফলটা অবশ্যই কষ্টের ছিল। তবে আমার দলের পারফরম্যান্সে এর চেয়ে খুশি আর হতে পারতাম না। গোটের (গ্রেটেস্ট অব অল টাইম) দুর্দান্ত পারফরম্যান্সের পর আমাদের উত্তর ছিল দুর্দান্ত। এই গ্রুপে বেশ দারুণ খেলোয়াড় আছে। আরও অনেক সুন্দর স্মৃতির মুহূর্ত আসছে।’
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১০ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগস কাপে। তিন ম্যাচে করেছেন জোড়া গোল। যেখানে লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রি কিকে অভিষেকেই গোল করেছেন তিনি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে