সৌদি প্রো লিগে এখন পর্যন্ত বড় তারকাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোই খেলছেন। পর্তুগিজ তারকা শুধু বড় তারকাই নন, বিশ্ব ফুটবলের কিংবদন্তিও। তবে সৌদি আরব ক্রীড়াঙ্গনে যেভাবে অর্থ ব্যয় করছে, তাতে খুব শিগগিরই আরও বড় বড় তারকাকে দেখা যেতে পারে লিগটিতে।
ইতিমধ্যে করিম বেনজেমার সঙ্গে বিশ্ব ফুটবলের আরেক কিংবদন্তি লিওনেল মেসিকেও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বেনজেমা নাকি রিয়াল মাদ্রিদকে জানিয়েও দিয়েছেন, আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়কের চুক্তির বিষয়ে অবশ্য খুব একটা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, আল হিলালের সঙ্গে চুক্তি হতে পারে তাঁর।
সময়ের অবতরণ হলে বেনজেমা-মেসির চুক্তির সত্যতা জানা যাবে। তা পরে জানা গেলেও তাঁদের আগাম অভিনন্দন জানিয়েছেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী বলেছেন, ‘তাদের অভিনন্দন। লিগটি উন্নতি করছে এবং বর্তমানে দুর্দান্ত কিছু বিদেশি ও আরব খেলোয়াড় রয়েছে।’
এখন দেখার বিষয়, সাবেক রিয়াল সতীর্থ এবং চিরপ্রতিদ্বন্দ্বী মেসির সাক্ষাৎ রোনালদো পাবেন কি না। এর মধ্যে অবশ্য তাঁরই আল নাসর ছাড়ার গুঞ্জন চলছে। এ মৌসুমে কোনো শিরোপা না জেতায় এমনটা শোনা যাচ্ছে। নিজে অবশ্য এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন।
২০২৫ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি করা রোনালদো বলেছেন, ‘এখানে খুশি আছি। চালিয়ে যেতে চাই এবং ভবিষ্যতেও যাব। নতুন মৌসুমে দল আরও শক্তিশালী হবে। আমরা গত পাঁচ-ছয় মাসে উন্নতি করেছি এবং আমি আত্মবিশ্বাসী যে শিগগিরই আমরা শিরোপা জিতব।’
আল নাসরে গত ডিসেম্বরে যোগ দেন রোনালদো। ক্লাবের হয়ে শুরুটা ভালো করলেও শেষেরটা ভালো হয়নি তাঁর ও দলের। ফলে এই মৌসুমে কোনো শিরোপাই জেতা হয়নি তাঁদের। লিগে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৯ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে