হলদে রং বসন্তেরও প্রতীক। গতকাল বসন্ত উৎসবে মিল হতেই যেন হলুদ জার্সির জনসমাগম হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়ামে। নেইমার-রিচার্লিসনরাও এই উৎসব থেকে বিমুখ করেননি সমর্থকদের। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে উৎসবে দিলেন পূর্ণমাত্রার আমেজ।
প্রথমার্ধজুড়ে সার্বিয়ার গোলপোস্টে চীনের প্রাচীর হয়েছিলেন গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। নেইমারদের একেকটা শট রোবটের মতোই যেন ঠেকিয়েছেন তুরিনোর এই গোলরক্ষক। কিন্তু বিরতিতে এই রোবট থেকে উদ্ধারের কৌশলই যেন শিষ্যদের শিখিয়ে দিলেন ব্রাজিলের কোচ তিতে।
আক্রমণের পসরায় দিশেহারা হয়ে ওঠে সর্বিয়ার রক্ষণ। এর পরও গোলের মুখ দেখছিল না ব্রাজিল। কঠিন এই প্রাচীর ভাঙা সহজ হচ্ছিল না সেলেসাওদের জন্য। রোবট সামলাতে মিনিট দশেকের জন্য আলট্রা রোবটই যেন রূপ ধারণ করলেন ব্রাজিলের নম্বর নাইন রিচার্লিসন। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ৬২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ১-০ গোলে দলকে এগিয়ে নেন টটেনহাম ফরোয়ার্ড। ৭৩ মিনিটে করেছেন অবিশ্বাস্য এক গোল। এবারও ভিনিসিয়ুসের পাস দারুণভাবে রিসিভ করে পলকের মধ্যেই আলতো করে পায়ের টোকায় বল একটু ওপরে তুলে নিয়ে খেললেন বাইসাইকেল শট।
পুরো লুসাইল স্টেডিয়ামের ৮০ হাজার সমর্থকের মাথায় হাত তখন। স্তম্ভিত করে দেয় সার্বিয়ার ফুটবলার-সমর্থকদের। তখন সার্বিয়ার মিলিনকোভিচও মাটিতেই নেমে আসেন। এর পরও অসাধারণ কিছু সেভ করেন এই গোলরক্ষক। ‘ওয়ান ম্যান শো’ দেখিয়ে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন টটেনহাম হটস্পার ফরোয়ার্ড রিচার্লিসন। ৭৮ মিনিটের সময় তাঁকে তুলে নেন তিতে। সামনের ম্যাচের জন্য কোনো ঝুঁকি নিতে চাইলেন না। দারুণ পারফরম্যান্স করে ম্যাচে সেরা পুরস্কারও উঠেছে রিচার্লিসনের হাতে।
দ্রাগন স্তয়কোভিচের ৩-৪-২-১ ছকে প্রথামার্ধে বারবারই আটকা পড়েন নেইমাররা। ৩৫ মিনিটে বক্সের মধ্যে বল পেয়েও জোরালো শট নিতে পারেননি বার্সেলোনা স্ট্রাইকার রাফিনিয়া। ৪১ মিনিটে ক্যাসেমিরোর লম্বা পাস, বক্সের সামনে পেলেও কাজে লাগাতে পারলেন না ভিনিসিয়ুস। সুযোগ পেয়েছেন অধিনায়ক নেইমারও। শেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের হয়ে কোনো ওপেন প্লে গোল নেই নেইমারের।
পাঁচটি গোল করেছেন, সবকটিই পেনাল্টি থেকে। এ নিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকল তিতের দল। সবশেষ কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরেছিল দলটি। আগামী সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবেন সিলভা-ক্যাসেমিরো।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে