বয়সভিত্তিক ফুটবল খেলেই আলোচনায় ভিতোর রকি। আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েও গেছে ব্রাজিলের এই ফুটবলারের। ব্রাজিলিয়ান এই তরুণ ফুটবলারকে প্রায় ৬০০ কোটি টাকায় নিতে চাচ্ছে বার্সেলোনা।
ব্রাজিলিয়ান ক্লাব ছাড়া এখনো কোনো ক্লাবে খেলেননি রকি। ক্রুজো স্পোর্ট ক্লাব, আতলেতিকো প্যারানায়েনস এই দুই ক্লাবে খেলেছেন তিনি। প্যারানায়েন্সের জার্সিতে খেলছেন রনি। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে করেছেন ১৫ গোল ও ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলিয়ান এই ক্লাবের হয়ে পারফরম্যান্সই যেন নজর কেড়েছে বার্সেলোনার। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৩ কোটি ইউরোতে বার্সা তার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। আনুষঙ্গিক আরও ২ কোটি ইউরোও পেতে পারেন। সব মিলে ট্রান্সফার ফি হতে পারে ৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৫৯০ কোটি ৯২ লাখ টাকা। বার্সেলোনা দরকারি নথিপত্র প্যারানায়েন্সকে পাঠিয়েছে। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের ফোন পেয়ে রীতিমতো অবাক হয়েছেন রকি। ব্রাজিলিয়ান এই ফুটবলারের এজেন্ট আন্দ্রে কুরি বলেছেন, ‘তাকে নিতে অন্যান্য দলও আগ্রহ দেখিয়েছিল। তবে ভিতোর (রকি) বার্সেলোনায় যেতে চেয়েছে।’ ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, পিএসজিও নিতে চেয়েছিল রকিকে।
রকির সঙ্গে বার্সার ছয় বছরের চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা এখনো আসেনি। ২০২৩-২৪ মৌসুমের শুরু থেকে না পাওয়া যেতে পারে তাঁকে। যদি তা না হয় তাহলে ২০২৪ এর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তাঁকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে