বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়েছেন ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানা। আজ কাতারের আল-জানুব স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যামেরুনের গোলপোস্টের দায়িত্ব সামলাচ্ছেন ডেভিস এপাসি।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শৃঙ্খলাজনিত কারণে ইন্টার মিলানের এই গোল রক্ষককে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌদি আরবের ক্লাব আবহার গোলরক্ষক ডেভিস এপাসিকে।
স্পোর্টসের ইতালি প্রতিনিধি ও জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো টুইটে জানিয়েছেন, আন্দ্রে ওনানা ‘প্রথাগত’ নন, এ জন্য তাঁকে দলে রাখা হয়নি। ওনানার গোলকিপিং ভিন্ন ধরনের। তাঁকে ক্যামেরুনের কোচ রিগোবের্ত সং আরও ‘প্রথাগত’ হওয়ার পরমার্শ দিয়েছিলেন। কিন্তু ধরন পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই ওনানার।
গত সপ্তাহে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেছিলেন ওনানা। ক্যামেরুনের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইন্টার মিলান গোলরক্ষক। গত বছর ডোপ টেস্টে পজিটিভ হয়ে ৯ মাস নিষিদ্ধ হয়েছিলেন ২৬ বছর বয়সী ওনানা। গত গ্রীষ্মে নেদারল্যান্ডস ক্লাব আয়াক্স ছেড়ে ফ্রি এজেন্টে ইতালিয়ান লিগ ইন্টার মিলানে যোগ দেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে