
ঘরের মাঠে বছরের শেষ ম্যাচ। উত্তাপটা একটু বেশিই ছিল। তবে সেই উত্তাপে খানিকটা ভাটা পড়ে যখন বাংলাদেশ এক গোল খেয়ে বসে। তবে শেষ দিকে পাপন সিংয়ের গোলে জয় দেখে বাংলাদেশ। তাতে কোচ হাভিয়ের কাবরেরাও চিন্তামুক্ত। যদিও নিজের লক্ষ্য পূরণ না হওয়ায় কিছুটা হতাশ বাংলাদেশ কোচ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে যেমনটা বলেছেন বাংলাদেশ কোচ কাবরেরা, ‘এই জয়টা আমাদের দরকার ছিল। প্রথম ম্যাচে হারার পর খানিকটা চাপও তৈরি হয়। দলের সবাই একটু দুশ্চিন্তায় পড়ে যায়। তাই জয়ে আমি চিন্তামুক্ত।’ তবে প্রথম ম্যাচের সঙ্গে আজকের ম্যাচের পারফরম্যান্সে খুব একটা তফাৎ দেখছেন না কাবরেরা, ‘আমরা প্রথম ম্যাচেও ভালো খেলেছি। আজও (শনিবার) তেমনটাই হয়েছে। তবে প্রথম ম্যাচে অনেক সুযোগ তৈরি করেও গোল পাইনি। আজ (শনিবার) গোল হলো। তবে আপনারা কেবল সমালোচনা করতেই পারেন। আমার তো মনে হয়, দুইটা ম্যাচে আমাদের পারফরম্যান্সে ততটা ব্যবধান হয়নি।’
সব মিলিয়ে বছরটা ভালো যায়নি বাংলাদেশ ফুটবল দলের। ৮টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র ২টিতে জিতেছে। কাবরেরা বললেন আরেকটি নিশ্চিত জয় হাতছাড়া হয়ে গেছে। আর সেটি হলো ভুটানের বিপক্ষে। গত সেপ্টেম্বরে ভুটানের মাটিতে দুই ম্যাচ খেলতে গিয়ে একটিতে হেরেছিল বাংলাদেশ। যে হার র্যাঙ্কিংয়েও বড় প্রভাব ফেলে। যদি ম্যাচ দুটি জেতা যেত তাহলে দারুণ কিছু হতো বলে মনে করছেন কাবরেরা, ‘বছরটা ভালো যায়নি আমাদের। হ্যাঁ, আরেকটা জয় দরকার ছিল। ভুটানে সেই সুযোগটা হাতছাড়া হয়েছে।’
আগামী বছরের মার্চে এশিয়ান কাপের বাছাই। তার আগে ডিসেম্বর হবে ড্র। কিন্তু বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে এই দুই ম্যাচে জিতলে মার্চের সেই বাছাইয়ের ‘পট থ্রি’তে পড়ত। পট থ্রি’তে পড়লে বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেত। এখন আর সেই সুযোগ নেই। এই বিষয়টি নিয়েও হতাশ কোচ, ‘দুটি ম্যাচ জিততে পারলে এশিয়ান কাপের বাছাই আমাদের জন্য সহজ হতো। এখন আর র্যাঙ্কিংয়েও খুব একটা উন্নতি হবে না। আর এশিয়ান কাপের বাছাইয়ের পট থ্রিতে থাকারও সুযোগ নেই।’
এদিকে আগামী ৩১ ডিসেম্বর বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কাবরেরার। আর থাকতে চান কি-না, এমন প্রসঙ্গে এই কোচের উত্তর, ‘আমি খুবই খুশি। বাংলাদেশের সঙ্গে দারুণ কিছু সময় কাটালাম। আমার ক্যারিয়ারের ভালো সময়ের একটিও এটি। এখন নতুন সভাপতির সঙ্গে আমাকে বসতে হবে। তাঁর সঙ্গে আলোচনা করার পর বলতে পারব।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে