
আজ বিকেলেই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন তাবিথ আউয়াল। আর সেই সংবাদ সম্মেলনে আসবে ঘোষণাটা। তার আগে রোববার রাতে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন এবারের বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হচ্ছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে তাবিথ বলেন, ‘হ্যাঁ, যা শুনেছেন সত্যি। এবার আমি প্রার্থী হচ্ছি। আসেন, কাল (সোমবার) দেখা হবে। সেখানেই সবকিছু আনুষ্ঠানিকভাবেই জানাব।’
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। এরই মধ্যে সেই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। তাঁর সঙ্গে লড়াইটা হবে তাবিথের।
এর আগে সালাউদ্দিনের আমলে স্বতন্ত্র থেকে ২০১২ এবং ২০১৬ সালের নির্বাচনে দুবার সহসভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে হেরে যান।
কাজী সালাউদ্দিন নির্বাচন করবেন না বলে ঘোষণা দেওয়ার পর থেকেই বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়ালকে নিয়ে জল্পনা-কল্পনা। অবশেষে আজ সেই জল্পনা-কল্পনার অবসান হচ্ছে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে