
নতুন মৌসুমের এল ক্লাসিকো শুরু হতে এখনো ১০ দিন বাকি। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে খেলতে নামার আগে বার্সেলোনা পড়েছে বড্ড বিপাকে। কাতালান ক্লাবটি হয়ে পড়েছে একখানা হাসপাতাল। তারকা খেলোয়াড়দের অনেকেরই এল ক্লাসিকোতে খেলা নিয়ে রয়েছে দুশ্চিন্তা।
এল ক্লাসিকোর আগে বার্সেলোনা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে রবার্ট লেভানডফস্কিকে হারিয়ে। মাংসপেশির চোটের কারণে এল ক্লাসিকোতে খেলতে লেভানডফস্কি খেলতে পারবেন না বলে গতকাল বার্সা আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে নিশ্চিত করেছে। সেরে উঠতে কমপক্ষে ৪-৬ সপ্তাহ সময় লাগতে পারে বলে স্প্যানিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে। এই ঘটনায় বার্সা কোচ হ্যানসি ফ্লিক বড্ড খেপেছেন। কারণ, ১২ অক্টোবর লিথুয়ানিয়ার বিপক্ষে চোট নিয়ে পুরো ৯০ মিনিট খেলেছেন লেভা। তবে বার্সা মনে করছে, চোটের কথা মাথায় রেখে ম্যাচে পুরোটা সময় না খেললেও পারতেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হ্যান্সি ফ্লিক ও মেডিকেল স্টাফের কর্মকর্তারা খেপেছেন লেভার অসতর্কতামূলক কাজের কারণে।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে শিগগিরই। ১৮ অক্টোবর লা লিগায় বার্সা খেলবে জিরোনার বিপক্ষে। ২১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে বার্সার প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। মৌসুমের প্রথম এলক্লাসিকো হবে ২৬ অক্টোবর। ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে বার্সার দুশ্চিন্তা লেভাসহ অন্যান্য ফুটবলারদের নিয়েও। দানি অলমো ও ফেরান তোরেস মাংসপেশির চোটের কারণে স্পেনের জার্সিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলতে পারেননি। অলমোর এল ক্লাসিকোতে খেলা নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে। তবে জিরোনার বিপক্ষে ম্যাচের তোরেসকে দেখা যেতে পারে।
আরেক তারকা ফুটবলার রাফিনিয়ারও এল ক্লাসিকোতে খেলা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। শঙ্কা রয়েছে হুয়ান গার্সিয়াকে নিয়েও। ২৫ সেপ্টেম্বর এল ক্লাসিকোতে রিয়াল ওভেইদোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন রাফিনিয়া। একই দিনে গার্সিয়া মেনিসকাসের চোটে পড়েন। এদিকে তারকা মিডফিল্ডার গাভি কদিন আগে হাঁটুতে অস্ত্রোপচার করেছেন। তাতে চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। তারাও খেলেছে ৮ ম্যাচ।
কাউনাস স্টেডিয়ামে লিথুয়ানিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পোল্যান্ড জিতেছে ২-০ গোলে। সেই ম্যাচে একটি করে গোল করেছেন সেবাস্তিয়ান জিমানস্কি ও লেভা। ১৫ মিনিটে গোল করেছেন জিমানস্কি। লেভার গোল এসেছে ৬৪ মিনিটে। ৬ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে পোল্যান্ড। ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনে যে ৪৮ দলের বিশ্বকাপ হবে, তার মধ্যে আছে ইরানও। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে খেলাধুলার ওপর। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে
৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনাকর এক অবস্থা। এই যুদ্ধাবস্থার বলি হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটও। সিরিজ বাতিলের পাশাপাশি বাতিল করা হয়েছে অনুশীলন ক্যাম্পও।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরব ছেড়ে গেলেন কি না—এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাঁর ৬১ মিলিয়ন পাউন্ড মূল্যের ব্যক্তিগত বিমানটি সৌদি আরব থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে উড়ে যাওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ হেরেছে, এমনটা অনুমিত ছিলই বলা যায়। কিন্তু হারের ব্যবধানটা চমকে দেওয়ার মতো। নারী এশিয়ান কাপের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে মাত্র দুই গোল হজম করেছে পিটার বাটলারের দল। বিপরীতে কোনো গোল দিতে না পারলেও সম্ভাবনা জাগিয়েছিল। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটের বেশি সময় চীনকে গোল করার কোনো সুযোগই দেয়নি।
২ ঘণ্টা আগে