দুঃসময় পিছু ছাড়ছে না চেলসির। ক্লাব ফুটবলের সব প্রতিযোগিতায় হতাশাই সঙ্গী হচ্ছে ব্লুজদের। লিগ কাপ থেকে বিদায় নিয়েছে আগেই। প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে তো নেই-ই, উল্টো আগামী মৌসুমে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কম। কেননা, এই মুহূর্তে ৩১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে তারা।
অন্যান্য প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় চেলসির একমাত্র আশার জায়গা ছিল এবারের চ্যাম্পিয়নস লিগ। কিন্তু সেখানেও তারা আশাহত হচ্ছে। গতকাল শেষ ষোলোর ম্যাচে ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হেরেছে প্রিমিয়ার লিগর দলটি। পুরো ম্যাচে বল পজিশন ও গোলবারের শট নেওয়ায় এগিয়ে থাকলেও গোলদাতা পাচ্ছে না তারা। উল্টো ৬৩ মিনিটে করিম আদেইয়েমির গোলে পরাজয় মেনে নিতে হয়েছে তাদের।
তবে ম্যাচে হারলেও শিষ্যদের সমর্থন দিচ্ছেন কোচ গ্রাহাম পটার। আরও ভালো কিছু করতে হবে বলেও জানিয়েছেন তিনি। ৪৭ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমাদের আরও ভালো কিছু করতে হবে। প্রতিপক্ষের গোলবারে ভালোই আক্রমণ করেছিলাম এবং পারফরম্যান্স ভালো ছিল। কিন্তু এভাবে গোল খাওয়াটা হতাশার। তবে খেলোয়াড়রা সৎ ছিল।’
শিষ্যদের নিয়ে পটার আরও বলেছেন, ‘তারা জানে আরও ভালো করতে পারবে। এর জন্য অবশ্যই তাদের সহায়তা করতে হবে আমাদের। আমাদের ইতিবাচক পারফরম্যান্সে মনোযোগ দিতে হবে। কারণ এসবই আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। আশা করি আমরা উন্নতি করব এবং তিন সপ্তাহ পর আমরা স্ট্যামফোর্ড ব্রিজে তা দেখাব।’ আগামী ৭ মার্চ ডর্টমুন্ডের বিপক্ষে নিজেদের মাঠে ফিরতি লেগ খেলবে চেলসি।
রাতের অন্য ম্যাচে ক্লাব ব্রুগাকে ২-০ গোলে হারিয়েছে বেনফিকা। প্রতিপক্ষের মাঠে এমন জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে যাওয়ার পথটা অনেকটাই মসৃণ করে রাখল পর্তুগিজের ক্লাবটি। কেননা ফিরতি লেগে ৭ মার্চ নিজেদের মাঠেই খেলবে পর্তুগালের লিগের শীর্ষে থাকা দল। গতকাল ৫১ মিনিটে দলকে পেনাল্টিতে প্রথম লিড এনে দেন জোয়াও মারিও। আর ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে ৮৮ মিনিটে দলের শেষ গোল করেন দাভিদ নেরেস।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪৪ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে