নিয়ম না মেনে বাড়ি বানানোয় এর আগেই জরিমানা গুনেছেন নেইমার। পরিবেশ আইন না মানায় করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা। এবার দ্বিতীয় দফায় জরিমানা করা হয়েছে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে।
রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে মাঙ্গারাটিবায় এক বিলাসবহুল প্রকল্পের কাজ শুরু করেন নেইমার। গত বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রকল্পে অনুসন্ধান চালিয়ে পরিবেশ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশগত ক্ষতির জন্য জরিমানা কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৮১ লাখ টাকা। নেইমারের কর্মীরা সেখানে কৃত্রিমভাবে হ্রদ ও সৈকত তৈরির কাজে ব্যস্ত। পরিবেশ আইন লঙ্ঘনের মধ্যে নদী থেকে অনুমোদন ছাড়া পানি উত্তোলন, মাটি খননের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমে জানা গেছে. নেইমার সেখানে পার্টি দিয়েছেন ও হ্রদে সাঁতার কেটেছেন। গতকাল পরিবেশ কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে আবারও প্রকল্পে কাজ চালিয়ে যেতে দেখেছে এবং আবারও জরিমানা করেছে। নেইমারকে কত টাকা জরিমানা গুনতে হবে তা এখনো জানা যায়নি। পূর্ণ তদন্তের পর জরিমানার পুরো সংখ্যাটা জানা যাবে। ধারণা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই তা জানা যাবে।
২০১৬ সালে নেইমার কিনেছেন ম্যাঙ্গারাতিবা ম্যানশন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২. ৫ একর (১০ হাজার বর্গমিটার) জমির ওপর এই ম্যানশন কিনেছেন। এখানে একটি হেলিপ্যাড, স্পা ও জিম তৈরি করছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে