কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। কোপা শেষ হওয়ার দুই সপ্তাহ পর ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। লিওনেল মেসিসহ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সর্বোচ্চ ৫ খেলোয়াড় সুযোগ পেয়েছেন টুর্নামেন্টের সেরা একাদশে।
দুজন পেয়েছেন কলম্বিয়া থেকে। উরুগুয়ে, ব্রাজিল, ইকুয়েডরের ও কানাডা থেকে জায়গা পেয়েছেন একজন করে। মেসি ছাড়াও আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ রয়েছেন কোপার সেরা একাদশে।
চোটের কারণে ২০২৪ কোপা আমেরিকায় সেভাবে সুবিধা করতে পরেননি আর্জেন্টিনার অধিনায়ক মেসি। একটি গোল করার পাশাপাশি সহায়তা করেছেন এক গোলে। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে গোড়ালির চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ফুটবলের মহাতারকা।
ফাইনালে শিরোপা নিশ্চিত করা গোলসহ টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল করে গোল্ডেন বুট জেতেন লাউতারো মার্তিনেজ। আক্রমণভাগে মেসি-মার্তিনেজের সঙ্গে রয়েছেন ব্রাজিলের রাফিনিয়া।
মিডফিল্ডে রদ্রিগো ডি পলের সঙ্গে আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হামেস রদ্রিগেজ। তাঁদের সঙ্গে আছেন উরুগুয়ের ম্যানুয়েল উগার্তে। সেন্টার ব্যাক হিসেবে রাখা হয়েছে আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো ও কলম্বিয়ার ডেভিনসন সানচেসকে। রাইট ও লেফট ডিফেন্সে আছেন ইকুয়েডরের পিয়েরো হিনকাপি ও প্রথমবার খেলতে আসা কানাডার অ্যালিস্টার জনস্টন। গোলপোস্টে নির্ভরযোগ্য প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে