
কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে ৩৫ ফুটবলারকে নিয়ে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। দলে জায়গা করে নিতে বাফুফের ট্রায়াল দিতে এসেছেন চার প্রবাসী ফুটবলার। এলিট একাডেমির ফুটবলারদের সঙ্গেই অনুশীলন করেছেন তারা। তবে বাফুফে সূত্রে জানা গেছে, ট্রায়াল থেকে বাদ পড়েছেন সংযুক্ত আরব আমিরাত থেকে আসা উজায়ের চৌধুরী। আতলেতিকো জুনিয়র্স একাডেমিতে খেলা এই গোলরক্ষক প্রমাণ করতে পারেননি নিজেকে।
২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাফুফের এলিট একাডেমির ক্যাম্প কমলাপুর স্টেডিয়ামে। যদিও সেটা যশোরে স্থানান্তরে গুঞ্জন চলছে অনেকদিন ধরে। এখনো তা আলোচনাতেই সীমিত। তবে ১৭ এপ্রিল থেকে যশোরের শামস-উল-হুদা একাডেমিকে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। আজ ডেভেলপমেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাধারণত বয়সভিত্তিক দলগুলোর ক্যাম্প ঢাকাতেই হয়ে থাকে। তবে এবার ভিন্ন পথে হাঁটছে বাফুফে। উন্নত সুযোগ-সুবিধা ও নিরবচ্ছিন্ন পরিবেশের কারণেই অনুশীলনের জন্য শামস-উল-হুদা একাডেমিকে বেছে নেওয়া। এই একডেমির সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী একইসঙ্গে বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও।
আগামী ৯ মে থেকে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। গোল্ডেন জুবিলি স্টেডিয়ামটি যেহেতু কৃত্রিম ঘাসের, তাই ভারতে যাওয়ার আগে এক সপ্তাহ বিকেএসপিতেও অনুশীলন করবে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। অপরগ্রুপে স্বাগতিক ভারত ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। ১৬ মে দুই সেমিফাইনালের পর ১৮ মে হবে ফাইনাল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে