Ajker Patrika

রিয়ালের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টানলেন রামোস

আপডেট : ১৭ জুন ২০২১, ১৩: ৩১
রিয়ালের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টানলেন রামোস

ঢাকা: রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন সার্জিও রামোস। এর মধ্য দিয়ে শেষ হলো রিয়াল রামোসের  ১৬ বছরের সম্পর্ক।

রামোসকে আরও এক বছর থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছিল রিয়াল। তবে শর্ত ছিল, এই এক বছর আগের বেতনের চেয়ে ১০ শতাংশ কম বেতনে থাকতে হবে তাঁকে। তবে রামোস চেয়েছিলেন চুক্তিটা দুই বছরের হোক। তাতে রাজি ছিল না স্প্যানিশ ক্লাবটি। শেষ পর্যন্ত তাই রামোসের এমন সিদ্ধান্ত।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে আগামীকাল বৃহস্পতিবার ১৭ জুন স্থানীয় সময় সাড়ে বারোটার দিকে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে আমাদের অধিনায়ক সার্জিও রামোসের বিদায় অনুষ্ঠান হবে।’

রিয়ালে ক্যারিয়ারের শেষ মৌসুমটা ভালো যায়নি রামোসের। চোটে পড়ে মৌসুমের প্রায় পুরোটাই কেটেছে মাঠের বাইরে। অথচ ১৬ বছরের রিয়াল অধ্যায়ে কত কীর্তিই না গড়েছেন সান্তিয়েগো বার্নাব্যুতে। ২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে এসেছিলেন। লস ব্লাংকোসদের হয়ে মোট ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, ৫টি লা লিগা শিরোপা, ৫টি কোপা ডেল রে এবং ৪টি সুপারকোপা ডি এস্পানা জিতেছেন রামোস।

রামোসের ব্যক্তিগত অর্জনের খাতাও কম ভারী নয়। রিয়ালে ৬৭১ ম্যাচ খেলে ১০১ করেছেন এই সেন্টার ব্যাক। ২০১৫ থেকে রিয়ালের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন রামোস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত