ঢাকা: গত এক দশকে পেপ গার্দিওয়ালা যে স্বাদ পায়নি, গতরাতে সেটিই তিনি পেলেন। ১০ বছর পর গার্দিওলার দল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। এই সময়ে চ্যাম্পিয়নস লিগে তাঁর সর্বোচ্চ সাফল্য ছিল দলকে সেমিফাইনালে তোলা। সেটি বায়ার্নের হয়ে। এবার ম্যানচেস্টার সিটিকে ফাইনালে তুলেই ছেড়েছেন তিনি।
দলকে ফাইনালের মঞ্চে তুলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গার্দিওলা। কাল পিএসজিকে হারিয়ে সিটির স্প্যানিশ কোচ তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, এখন তাঁর চোখ শিরোপায়, ‘এই জয় আমাদের সবার। সত্যিই খুব গর্বিত এবং জেতার পর আমার প্রথমেই মনে পড়েছে আজ যারা খেলতে পারেনি তাদের কথা। প্রত্যেকেই একাদশে থাকার যোগ্য ছিল। এই ফাইনালে ওঠার পেছনে সবারই অবদান আছে। এখন সময় শুধু উপভোগ করার। প্রিমিয়ার লিগও আমরা জিততে যাচ্ছি আবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগেও প্রস্তুতি নিতে ৩ সপ্তাহের মতো সময় পাব।’
ইতিহাদে কাল সেমিফাইনালের দ্বিতীয় লেগে খুব একটা বেগ পেতে হয়নি ম্যানচেস্টার সিটিকে। পিএসজির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতে ফাইনালের পথে এক পা আগেই দিয়ে রেখেছিল সিটিজেনরা। কাল ইতিহাদে দ্বিতীয় লেগে ২-০ গোলে জয় পেয়েছে গার্দিওয়ালার দল।
দলকে চ্যাম্পিয়নসলিগের ফাইনালে তোলা সহজ কাজ নয়। দরকার গোছানো পরিকল্পনা এবং সেই পরকল্পনার নিখুঁত বাস্তবায়ন। সেটি যে ঠিকঠাক হয়েছে, ম্যাচ শেষে বললেন গার্দিওলা, ‘সবাই মনে করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা এ আর কী এমন! ফাইনালে ওঠার পরই বোঝা যাচ্ছে শেষ চার-পাচ বছরে আসলে আমরা কেমন খেলেছি। ছেলেরা এই সময়টায় দারুণ ধারাবাহিক ছিল। এটা অসাধারণ।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে