এই ২৫ নভেম্বর ডিয়েগো ম্যারাডোনা চলে যাওয়ার দুই বছর হলো। ২০২০ সালে ফুটবল রাজপুত্রকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের সেই পোস্ট এখনো তরতাজা, ‘একদিন, আমি আশা করি, আমরা আকাশে একসঙ্গে ফুটবল খেলব।’ ব্রাজিলিয়ান কিংবদন্তির সেই আশা পূরণ হয়ে গেল। বন্ধু ম্যারাডোনার কাছে পৌঁছে গেলেন তিনিও। রাজপুত্রকে ছাড়া রাজার হয়তো আর এই পৃথিবীর মায়া ভালো লাগেনি। পৃথিবী চষে আকাশটাও রাঙিয়ে দিতে চান দুজনে। দুই জাদুকরের খেলায় বুঁদ হয়ে থাকবে তারারাও।
ইউরোপের সৃজনশীল ফুটবল খেলা সমর্থকদের চক্ষু শীতল করে। ইউরোপকে ঘিরে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ গড়ে উঠেছে। তবে ফুটবলে যখন ‘সমর্থন’ হিসাব আসে, আর বৈশ্বিক টুর্নামেন্টের কথায় আসে, তবে অবশ্যই ইউরোপ ছাপিয়ে লাতিন আমেরিকায় চলে যেতে হয়, যেখানে ফুটবলের সম্রাট আর রাজপুত্রের জন্মভূমি।
১৯৬০-৭০-এর দশকে দুই পায়ের নিদারুণ কারুকার্যে এডসন আরান্তেস দো নসিমেন্তো পেলে ইউরোপে নয়, ফুটবলের সিংহাসন গড়েছেন লাতিন আমেরিকার ব্রাজিলে। ১৯৮০-৯০-এর দশকের ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা জাতীয় দল ও ইউরোপ কাঁপিয়ে রজপুত্র বনেছেন আর্জেন্টিনার হয়ে। তাইতো ইউরোপসহ সারা বিশ্বের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনার কথায় বসলেই। কেউ সম্রাটের দেশ ব্রাজিলে থাকতে চায়, কেউ রাজপুত্রের দেশ আর্জেন্টিনায়। ব্রাজিল-আর্জেন্টিনার খেলা মানে তাবৎ বিশ্ববাসী আবারও নড়েচড়ে বসা। এর মূল কারিগর পেলে-ম্যারাডোনা। তাঁরাই ফুটবলকে পৌঁছে দিয়েছেন মানুষের হৃদয়ে। বিংশ শতাব্দীর দুই সেরা ফুটবলার তাঁরা।
২০২০ সালের ২৫ নভেম্বর আর্জেন্টিনার একটি হাসপাতালেই মৃত্যু হয় ম্যারাডোনার। ২০২২ সালের ২৯ ডিসেম্বর চলে গেলেন পেলে। জীবদ্দশায় দুজনের বাগ্যুদ্ধও সমর্থকদের উপভোগের কেন্দ্রবিন্দুতে ছিল। দুজনের ভালো বন্ধুত্ব সম্পর্কেও আবার সবারই জানা। ম্যারাডোনার মৃত্যুর পর পেলে ইনস্টাগ্রামে তাঁর ‘প্রিয় বন্ধুকে’ শ্রদ্ধা জানান এবং লেখেন, ‘একদিন, আমি আশা করি, আমরা আকাশে একসঙ্গে ফুটবল খেলব।’
পৃথিবী থেকে দুই কিংবদন্তির প্রস্থান হয়েছে ঠিকই, তাঁদের রেখে যাওয়া সব কীর্তি অমলিন হয়ে থাকবে যত দিন ফুটবল থাকবে। ফুটবলের কথা আসলেই সর্বকালের এই দুই সেরার নাম সবার ওপরেই আসবে। পৃথিবীর খেলা শেষে আকাশটাও রাঙাতে জোট করেছেন তাঁরা। গোল অব দ্য সেঞ্চুরি আর হেডওভার কিকের চর্চা হয়তো সেখানেও করবেন পেলে-ম্যারাডোনা।

আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
৬ ঘণ্টা আগে
কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
৭ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
৮ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
৯ ঘণ্টা আগে