আন্তর্জাতিক ফুটবলে গত কয়েক বছর সময়টা ভালোই যাচ্ছে আর্জেন্টিনার। একের পর এক শিরোপা পাচ্ছেন লিওনেল মেসিরা। দুর্দান্ত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়েও সুখবর পেতে চলেছে আকাশি-নীলরা।
আর্জেন্টিনার র্যাঙ্কিং নিয়ে সুসংবাদ দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ক্লারিন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, ফিফার পরবর্তী হালনাগাদ করা র্যাঙ্কিংয়েই ব্রাজিলকে টপকে শীর্ষে উঠবে আর্জেন্টিনা, যেখানে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারার পর লিওনেল স্কালোনির দলের জয়রথ ছুটছে দুরন্ত গতিতে। লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর পানামা, কুরাকাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। মাদ্রি দি সিউদাদেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে কুরাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। নিজেদের সর্বশেষ ৮ ম্যাচের ৮টিতেই জিতেছে স্কালোনির দল। অন্যদিকে মরক্কোর কাছে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যাওয়ায় পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।
ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ব্রাজিল। সেলেসাওদের পয়েন্ট ১৮৪০.৭৭। ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্জেন্টিনা।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ দল (২২ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত):
ব্রাজিল: ১৮৪০.৭৭ পয়েন্ট
আর্জেন্টিনা: ১৮৩৮.৩৮ পয়েন্ট
ফ্রান্স: ১৮২৩.৩৯ পয়েন্ট
বেলজিয়াম: ১৭৮১.৩০ পয়েন্ট
ইংল্যান্ড: ১৭৭৪.১৯ পয়েন্ট
নেদারল্যান্ডস: ১৭৪০.৯২ পয়েন্ট
ক্রোয়েশিয়া: ১৭২৭.৬২ পয়েন্ট
ইতালি: ১৭২৩.৫৬ পয়েন্ট
পর্তুগাল: ১৭০২.৫৪ পয়েন্ট
স্পেন: ১৬৯২.৭১ পয়েন্ট

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে