
র্যাঙ্কিংয়ের বিশাল ব্যবধানটা মাঠের লড়াইয়েও স্পষ্ট হয়ে দাঁড়াল। ভিয়েতনামের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে চোখে চোখ রেখে লড়াইয়ের আশ্বাস দিয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। অথচ তাঁর শিষ্যরা তাল মেলাতে পারছেন না ভিয়েতনামের বিপক্ষে। প্রীতি ম্যাচের প্রথমার্ধে তাই ৩–০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ।
হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে আজ হামজা চৌধুরীর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তা কেটে যায়। কিন্তু হামজা–শমিতকে নিয়েও বাংলাদেশ গোল হজম করে বসে অষ্টম মিনিটে। কর্নার থেকে ট্রুং তিয়েন আনের শট ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল ফেলে দেন জায়ান আহমেদ।
১৮ মিনিটে গুয়েন কুয়াংয়ের নেওয়া ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করতে কোনো অসুবিধা হয়নি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত জুয়ান মানের। বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কেবল তাকিয়েই ছিলেন।
দুই গোলে এগিয়ে থাকায় ভিয়েতনাম কিছুটা ধীরগতিতে খেলার চেষ্টা করছিল, ঠিক তখনই তারা সুযোগের সদ্ব্যবহার করে করে। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে গুয়েন হাই লং বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। ফাহমিদুল ইসলাম ও তারিক কাজিকে কাটিয়ে ৩৮ মিনিটে ডান কোনা দিয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি। তাতে আরও স্পষ্ট হয়ে রক্ষণের দুর্বলতা।

এই হারের গ্লানি ভুলে বাংলাদেশকে এখন তাকাতে হবে সামনে। ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিঙ্গাপুরের। হ্যানয়ের এই ব্যর্থতা ঝেড়ে ফেলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কি না, এখন সেটিই দেখার বিষয়।
৩৮ মিনিট আগে
এনিয়ে গ্রুপ পর্বে দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় নিল পাকিস্তান। এর আগে তাদের ২–০ গোলে হারায় বাংলাদেশ। দুটো গোলই করেন রোনান সুলিভান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে
১ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই বোর্ড টিকবে তো— বিসিবি পরিচালকদের এমন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে হরহামেশাই। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ বোর্ড ভাঙার কোনো আশঙ্কা দেখছেন না।
৩ ঘণ্টা আগে
ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার চেয়ে রাজনীতিবিদ মাশরাফি পরিচয়টা মুখ্য হয়ে উঠেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটে দেড় বছর ধরে খেলতে পারছেন না তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ককে থাকতে হচ্ছে লোকচক্ষুর অন্তরালে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ফারুক আহমেদ মনে করেন, মাশরাফির
৩ ঘণ্টা আগে