
২০ বছরেরও বেশি সময় ধরে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অনেক রেকর্ড নিজের নামে করে নেওয়া রোনালদোর লক্ষ্য এখন ১০০০ গোল। আর কিলিয়ান এমবাপ্পের প্রতিযোগিতামূলক ফুটবলে ক্যারিয়ার শুরু হয়েছে ২০১৫ সালে। ফ্রান্সের অভিজ্ঞ এই ফরোয়ার্ডের লক্ষ্য এখন রোনালদোকে ছুঁয়ে ফেলা।
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ১০ বছরের ক্যারিয়ারে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন এমবাপ্পে। পার্ক দে প্রিন্সেসে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। ৫৫ মিনিটে পেনাল্টিতে ‘পানেনকা’ শটে গোল করেন এমবাপ্পে। এটা ম্যাচে তাঁর প্রথম গোলও। ৮৩ মিনিটে চিপ করে নিজের যে দ্বিতীয় গোলটি এমবাপ্পে করেন, সেটা তাঁর পেশাদার ক্যারিয়ারে ৪০০তম গোল। ইউক্রেনের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ের পর ৪০০ গোল নিয়ে এমবাপ্পের অনুভূতি কী, উত্তরে ফ্রান্সের গণমাধ্যম ‘টিএফ১’কে তিনি বলেন, ‘৪০০ গোল করলে তেমন একটা নামডাক হয় না। আরও ৪০০ গোল করলে মানুষেরা চমকে যাবেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ১০০০ গোল অবাস্তব বিষয় ঠিকই। তবে চেষ্টা করে দেখি কী হয়। একটাই ক্যারিয়ার। চেষ্টা তো করতে হবে।’
পার্ক দে প্রিন্সেসে গত রাতে খেলা শুরুর আগে ফ্রান্স, ইউক্রেন দুই দলই এক মিনিট নীরবতা পালন করেছে। ২০১৫ সালে প্যারিস হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণেই এই নীরবতা। এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন মাইকেল ওলিস ও হুগো একিতিকে। ৭৬ ও ৮৮ মিনিটে গোল করেছেন ওলিস ও একিতিকে। ৪-০ গোলের জয়ে ইউরোপের দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেল ফ্রান্স। এর আগে এই মহাদেশ থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে ইংল্যান্ড।
ফ্রান্সের পাশাপাশি গত রাতে জয় পেয়েছে ইতালিও। মলদোভাকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে ইতালি। ২১ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে নরওয়ে। ইতালির আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটতে হতে পারে। সবশেষ তারা বিশ্বকাপে খেলেছে ২০১৪ সালে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে বাছাইপর্ব থেকেই ছিটকে গেছে তারা। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে গত রাতে পর্তুগাল ২-০ গোলে হেরেছে। এই ম্যাচে লাল কার্ড দেখে আন্তর্জাতিক ফুটবলে প্রথম লাল কার্ড দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৫৩ গোল করেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছে যে ২৯ দল
আয়োজক: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা (উত্তর আমেরিকা থেকে এখনো বাকি ৩)
এশিয়া: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব
ওশেনিয়া: নিউজিল্যান্ড
দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে
আফ্রিকা: মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপভার্দে, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট
ইউরোপ: ইংল্যান্ড, ফ্রান্স (বাকি ১৪)
আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে উঠবে আরও ২ দল

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিলেন পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ব্যাটিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সব দিক থেকেই তাঁর সেরাটা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও পেয়েছেন পুরস্কার।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইনজীবী, পুলিশ কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপপরিচালক আছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে।
২ ঘণ্টা আগে
১০ দলের আইপিএলে এখন লড়াই চলছে আট দলের। মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এরই মধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে গুজরাট টাইটান্স। দুই ও তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ দুই দলেরই পয়েন্ট ১৪। ১৩ পয়েন্ট নিয়ে চারে পাঞ্জাব কিংস।
৩ ঘণ্টা আগে
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশের বিপক্ষে যে চার ম্যাচ খেলেছে, তার মধ্যে তিনটিতে হেরেছে পাকিস্তান। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানদের এমন অবস্থা দেখে সামা
৩ ঘণ্টা আগে