
প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নেওয়ার পর এর চেয়ে দারুণ পুরস্কার আর কী হতে পারে। দেশটির রাষ্ট্রপতি শাভকাত মিরজিওয়েভ তাঁর পূর্বঘোষণা অনুযায়ী ফুটবলার ও সাপোর্টিং স্টাফদের রাজকীয় গাড়ি উপহার দিয়েছেন।
উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের মিল্লি স্টেডিয়ামে কাতারকে ৩–০ গোলে পরশু রাতে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে ওঠার উদযাপন উজবেকিস্তান ফুটবল দল সেরেছে।উজবেকিস্তানের ভক্ত-সমর্থকেরা রাজকীয়ভাবে বরণের যে অপেক্ষায় ছিলেন, সেই আশা পূরণ হয়েছে সেদিনই। ফুটবলাররা রাষ্ট্রপতির থেকে পেয়েছেন বিএমডব্লিউ। কাতারের বিপক্ষে ম্যাচ শেষে মাঠে একে একে ৪০টি চীনের বিওয়াইডি-এর গাড়ি আনা হয়। ফুটবলার ও কোচিং স্টাফসহ ৪০ জনের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেওয়া হয়।
আবুধাবিতে ৫ জুন রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে উজবেকিস্তান। নিজেদের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উজবেকরা। প্রথমবার ফুটবল বিশ্বকাপে ওঠার পর যে বিওয়াইডি গাড়ি উজবেকিস্তানের ফুটবল ও সাপোর্টিং স্টাফরা পেয়েছেন, সেটার দাম বাংলাদেশি মুদ্রায় কমপক্ষে ৩০ লাখ টাকা।
গ্রুপ ‘এ’তে ইরানের পর দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে উজবেকিস্তান। ১০ ম্যাচে উজবেকিস্তানের পয়েন্ট ২১। এই গ্রুপ থেকে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়েছে ইরান। উত্তর কোরিয়াকে পরশু রাতে ইরান হারিয়েছে ৩-০ গোলে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে