বিশ্বকাপ বাছাইয়ের এশীয় অঞ্চলের ড্রয়ের দিন ড্র অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমস ফুটবলেরও। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বকাপ বাছাইয়ের দিন এশিয়াড ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে এশিয়াডের স্বাগতিক দেশ চীনে। ছেলেদের ফুটবলে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে স্বাগতিক চীন, মিয়ানমার ও ভারতের সঙ্গে। আর মেয়েদের ফুটবলে বাংলাদেশ গ্রুপ পর্বে খেলবে জাপান, ভিয়েতনাম ও দক্ষিণ এশিয়ার দল নেপালের সঙ্গে।
চীনের হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। তবে আনুষ্ঠানিকভাবে এশিয়াডের পর্দা উন্মোচনের আগেই ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে যাবে ফুটবল। শেষ হবে ৭ অক্টোবর। এর এক দিন পরই পর্দা নামবে এশিয়াডের।
ছয়টি গ্রুপে ভাগ হয়ে হবে এশিয়াডের ছেলেদের ফুটবল। প্রতিটি গ্রুপের সেরা দুটি এবং তৃতীয় সেরা চারটি দল শেষ ষোলোয় উন্নীত হবে। মেয়েরা গ্রুপ পর্ব খেলবে পাঁচটি গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ পর্বের খেলা শেষে মেয়েদের বিভাগে রাখা হয়েছে কোয়ার্টার ফাইনাল। পাঁচ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা এবং দ্বিতীয় সেরা তিনটি দল গ্রুপ পর্ব শেষে উঠে যাবে শেষ আটে।
এশিয়াডে ছেলেদের ফুটবলে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল খেললেও সিনিয়র দলের তিন ফুটবলারকে দলভুক্ত করার সুযোগ আছে। আর মেয়েদের ফুটবলে খেলবে জাতীয় দলই।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে