ইতালিতে দলবদ্ধ ধর্ষণ করে রবিনহো চলে যান নিজের দেশ ব্রাজিলে। ৯ বছরের কারাদণ্ড যে ভোগ করতে হবে, সেটাও তিনি জেনে গেছেন সময়মতোই। শেষ পর্যন্ত স্বদেশেই গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড।
১৯৯০-এর দশকে ব্রাজিলের ক্লাব সান্তোসের জার্সিতে ক্যারিয়ার শুরু হয় রবিনহোর। এই সান্তোসেই গত রাতে রবিনহোকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সান্তোসের ফেডারেল পুলিশ গত রাতে বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘রবসন ডি সুজা (যিনি রবিনহো নামে পরিচিত) তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছে ফেডারেল পুলিশ।’ স্থানীয় সময় রাত ৮টার পর সান্তোসের পুলিশ কার্যালয়ে নেওয়া হয় রবিনহোকে। তখনই সাংবাদিকেরা জড়ো হন পুলিশের গাড়ির সামনে। ব্রাজিলিয়ান সাবেক ফরোয়ার্ডকে ঘিরে তখন একের পর এক সাংবাদিকের ক্যামেরার লেন্স ঝলক দিচ্ছিল। রবিনহো গ্রেপ্তারের পর ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, শুনানির আগে রবিনহোর ফরেনসিক মেডিক্যাল পরীক্ষা হবে। এরপর তাকে সান্তোসের যেকোনো এক কারাগারে পাঠানো হবে। সান্তোসে প্রায় ১০০ কারাগার আছে।
এসি মিলানের হয়ে খেলার সময় ২০১৩ সালে আলবেনিয়ার নারীকে ধর্ষণ করেন রবিনহো। সেদিন ২৩তম জন্মদিন উদ্যাপন করতে মিলানের নৈশ ক্লাবে গিয়েছেন সেই নারী। দলবদ্ধভাবে রবিনহো সেদিন জোর করে ধর্ষণ করেন বলে অভিযোগ সেই নারীর। ২০১৭ সালে মিলান আদালত রবিনহোসহ পাঁচজনকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। তখনই দেওয়া হয় ৯ বছরের কারাদণ্ড। সেই রায়ের বিরুদ্ধে আপিল করলেও লাভ হয়নি রবিনহোর। ২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত আগের শাস্তি বহালই রাখেন। সঙ্গে ব্রাজিল সরকারকে অনুরোধ করেন শাস্তি কার্যকর করার জন্য।
ব্রাজিলের আইনেও রয়েছে বিদেশে অপরাধ করে কোনো নাগরিক দেশে ফিরলে বিদেশের বিচারিক কর্তৃপক্ষের কাছে অপরাধীকে হস্তান্তর করে না ব্রাজিল সরকার। রায়ের আগেই রবিনহো ইতালি ছাড়ায় ব্রাজিলেই শাস্তি কার্যকরের অনুরোধ জানান দেশটির আদালত। সেটারই চূড়ান্ত রায় হিসেবে ৯ বছরের কারাদণ্ড দেন ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব জাস্টিস। ব্রাজিলের আদালতে ভোটাভুটির মাধ্যমে ৯-২ ব্যবধানে ইতালির দেওয়া রায় বৈধতা পায়।
ধর্ষণের অভিযোগ অবশ্য শুরু থেকেই অস্বীকার করছেন রবিনহো। চলতি সপ্তাহের রোববার স্থানীয় এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইতালিতে আমাকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। এমনটা আসলে (ধর্ষণ) হয়নি। পারস্পরিক সম্মতিতেই সব হয়েছে।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে