
ঈদের ছুটি শেষে আজ শুরু হয়েছে নারী ফুটবল দলের ক্যাম্প। তবে পিটার বাটলারের অধীনে সকালে অনুষ্ঠিত জিম সেশনে যোগ দেননি বিদ্রোহী ফুটবলারদের কেউ। যদিও গত ১৬ ফেব্রুয়ারি বিদ্রোহের অবসান ঘটিয়েছেন তাঁরা। বিকেলে বাফুফে ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি বাটলার। তবে জানা গেছে, কাল থেকে অনুশীলন করবেন বিদ্রোহীরা।
প্রথম দিন অনুশীলন না করলেও বাটলারের সঙ্গে বৈঠক করেছেন বিদ্রোহী ১৩ ফুটবলার। বৈঠকটি হয়েছে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের রুমে। জানুয়ারির শেষ দিকে পিটারের বাটলারে অধীনে অনুশীলনের বয়কটের ডাক দেন ১৮ ফুটবলার। বিদ্রোহের অবসান ঘটিয়ে ভুটানের লিগ খেলতে গেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। যাওয়ার কথা রয়েছে মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকারও। তবে ভুটানে যাওয়ার আগে বাটলারের অধীনে অনুশীলন করতে হবে তাদের।
বিদ্রোহী ফুটবলারদের মধ্যে তহুরা খাতুন এখনো ক্যাম্পে যোগ দেননি। বোন অসুস্থ থাকায় দুই দিন ছুটি নিয়েছেন তিনি। এছাড়া ব্যক্তিগত কারণে ক্যাম্পে যোগ দেননি স্বপ্না রানী, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মুনকি আক্তার ও কোহাতি কিসকুও।
জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। স্বাগতিক মিয়ানমার ছাড়াও সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন ও তুর্কমেনিস্তান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে