পোল্যান্ডের বিপক্ষে স্টেডিয়াম ৯৭৪-এ আজ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে আর্জেন্টিনার সামনে রয়েছে অনেক সমীকরণ। তবে আর্জেন্টিনা না পারলেও লিওনেল স্কালোনির চাওয়া, লাতিন আমেরিকার কেউ বিশ্বকাপ জিতুক। আর্জেন্টাইন কোচ এখানে বেছে নিয়েছেন ব্রাজিলকে।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে ফেরে আর্জেন্টিনা। আর্জেন্টিনার মতো লাতিন আমেরিকার দেশ উরুগুয়েও নিশ্চিত করতে পারেনি শেষ ষোলোতে যাওয়া। আর ইকুয়েডর তো গতকালই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। অন্যদিকে দুই ম্যাচ জিতে ব্রাজিল নিশ্চিত করে ফেলেছে দ্বিতীয় রাউন্ড। যেখানে সার্বিয়াকে ২-০ গোলে এবং সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল সেলেসাওরা।
শেষ ষোলো অগ্রিম নিশ্চিত করায় ব্রাজিলকে অভিনন্দন জানিয়েছেন স্কালোনি। গতকাল সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, ‘যদি আর্জেন্টিনা না পারে, তাহলে আমি চাইব কোনো দক্ষিণ আমেরিকার দল জিতুক। ব্রাজিলে আমার অনেক বন্ধু আছে। তারা দুই ম্যাচ জিতেছে এবং তাদের অভিনন্দন জানাচ্ছি। ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে চলে যাওয়ায় আমি খুশি।’
সার্বিয়া, সুইজারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ বাকি একটি। লুসাইলে শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে