
২০০২ বিশ্বকাপে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। বিশ্বজয়ী সেই দলের কোচ ছিলেন লুইস ফেলিপ স্কোলারি। স্কলারি এবার ছাড়লেন কোচিংয়ের দায়িত্ব। তাতে দীর্ঘ ৪০ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলিয়ান এই কোচ।
সোমবার জোয়াকিম আমেরিকো গুইমারেস স্টেডিয়ামে মুখোমুখি হয় আতলেতিকো পারানায়েন্স-বোতাফোগো। এই ম্যাচে বোতাফোগোকে ৩-০ গোলে হারিয়ে দেয় পারানায়েন্স। ম্যাচ শেষে কোচিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন স্কলারি। স্কলারি বলেন, ‘কোচিং অধ্যায় বেশ সুন্দরমতো শেষ করলাম। যা আশা করেছিলাম তার চেয়েও বেশি কিছু পেয়েছি। আজ আমি ইতি টানলাম।’
১৯৮২ সালে স্বদেশি ক্লাব সিএসএর হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন স্কলারি। ৪০ বছরের কোচিং ক্যারিয়ারে ১৫টি ক্লাব এবং ব্রাজিল, পর্তুগাল, কুয়েত আন্তর্জাতিক ফুটবলে এই তিন দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন স্কলারি। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার পর পর্তুগাল দলের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর অধীনে ২০০৪ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয় পর্তুগাল। এরপর ২০১২ সালে আবারও নেন ব্রাজিলের দায়িত্ব। স্কলারির অধীনে ২০১৩ কনফেডারেশন্স কাপ জেতে ব্রাজিল। স্কলারির অধীনে ১৯৯০ সালে অ্যারাবিয়ান গাল্ফ কাপ জেতে কুয়েত।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে