
শিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমে শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। সন মইক্স স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। তবে ম্যাচের ফল ছাপিয়ে এখানে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলছে আলাপ-আলোচনা।
ায়োর্কা-বার্সেলোনা ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন হোসে লুইস মুনুয়েরা মোন্তেরো। ২৩ মিনিটে ফরোয়ার্ড ফেরান তোরেসের গোলে বার্সা ২-০ গোলে এগিয়ে যায়। এই গোলটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, সে সময় মায়োর্কা অধিনায়ক আন্তোনিও হোসে রাইলো অ্যারেনাসের মুখে আঘাত করেন বার্সেলোনার ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। তবু রেফারি সেসময় খেলা চালিয়ে গেছেন এবং তোরেস গোল করেন। যদিও মায়োর্কার ফুটবলাররা তখন ঘিরে ধরেন রেফারি মোন্তেরোকে।
এখানেই শেষ নয়। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ৯ জনের দলে পরিণত হয় মায়োর্কা। ৩৩ ও ৩৯ মিনিটে লাল কার্ড দেখেন মায়োর্কার দুই ফুটবলার মানু মোরলেনস ও ভেদাত মুরিকি। যেখানে মোরলেনস লাল কার্ড দেখেছেন দুটি হলুদ কার্ডের কারণে। মুরিকি লাল কার্ড দেখেছেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে পা দিয়ে আঘাত করায়। প্রথমে হলুদ কার্ড দেওয়া হলেও ভিএআর দেখে সেটা বদলে লাল কার্ডে পরিণত হয়েছে। ম্যাচ শেষে মায়োর্কা ডিফেন্ডার রাইওলা বলেন, ‘ছোটখাট অনেক ভুল হয়েছে। সবগুলো আমাদের বিপক্ষে গেছে। সবচেয়ে খারাপ লেগেছে একটি ঘটনায়। ফেরান গোল করার আগেই রেফারি খেলা চালানোর ইঙ্গিত দিল। মোরের ওপর রাফিনিয়া চ্যালেঞ্জ করল। সেটাতে লাল কার্ড দেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে মুরিকিকে দেখানো হয়েছে লাল কার্ড।’
রাইওলার মতে কোনো ফুটবলার অসুস্থ হলে খেলা সেখানে বন্ধ রাখা উচিত। মায়োর্কা অধিনায়ক তখন নিজের উদাহরণ টেনে এনেছেন। বিতর্কিত রেফারিং নিয়ে রাইওলা বলেন, ‘ফুটবলারদের মাঠের বাইরে বের করে দেওয়ার কিছু নিয়ম তো আছে। রেফারির সেগুলো অনুসরণ করা উচিত। যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, তাহলে খেলা সেখানেই থেমে যাওয়া উচিত।’
২৩ মিনিটে বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে গেলেও তৃতীয় গোল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গাভির অ্যাসিস্টে গোল করেন ইয়ামাল। প্রথমার্ধে ৯ জনের দলে পরিণত হওয়া মায়োর্কা তখন গোল বাঁচানোর চেষ্টা ছাড়া আর কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন রাইওলা। মায়োর্কা অধিনায়ক বলেন, ‘আমাদের ৯ ফুটবলার দ্বিতীয়ার্ধে গর্বের জন্য খেলেছে। আমরা দ্বিতীয়ার্ধে গোল হজম করতে চাইনি। প্রায় সফল হয়েই গিয়েছিলাম। তবে তারা দেরিতে একটা গোল করেছে। ১১ ফুটবলার নিয়ে খেলতে পারিনি দেখে সত্যিই অনেক খারাপ লাগছে।’
বার্সেলোনার হয়ে গত রাতেই অভিষেক হয়েছে গোলরক্ষক গার্সিয়া ও ফরোয়ার্ড মারকাশ রাশফোর্ডের। তবে রাশফোর্ড শুরুর একাদশে ছিলেন না। ৬৯ মিনিটে তোরেসের বদলি হিসেবে নামেন রাশফোর্ড। ৭ মিনিটে রাফিনিয়া ম্যাচে প্রথম গোল করেন। অপর দুই গোল করেন তোরেস ও ইয়ামাল।

ক্রিকেট তো শুধু দক্ষতারই খেলা নয়। মনস্তাত্বিক খেলাও বটে। আচরণবিধির শিকল পায়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে স্লেজিংয়ে তৈরি হয় অন্য রকম উত্তেজনা। এসব কথার লড়াইয়ে বাংলাদেশের অংশ নেওয়ার উদাহরণ কম। বরং বাংলাদেশকে কথার চাবুকে কাবু করার উদাহরণই বেশি। তবে আজ মোহাম্মদ রিজওয়ান-লিটন দাসের মধ্যে যা হয়েছে
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনায়। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে দেখা যায় অকল্পনীয় উত্তেজনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেজে গেছে বিশ্বকাপ ফুটবলের দামামা। আর্জেন্টিনা-ভক্ত শাহরিয়ার নাফীসকেও স্পর্শ
১১ ঘণ্টা আগে
সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তো কাজ করছিলই। কিন্তু আপাত দৃষ্টিতে সেই শঙ্কা থেকে অনেকটাই মুক্ত। আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে এসএলসির নবগঠিত কমিটির।
১২ ঘণ্টা আগে
বোলারের বোলিং করার সময় থামিয়ে দেওয়া মোহাম্মদ রিজওয়ানের কাছে নতুন কিছু নয়। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে রিজওয়ান এমনটি করেছেন তাইজুল ইসলামের সঙ্গে। মাঝপথে থেমে যাওয়ায় তাইজুল স্বাভাবিকভাবেই বিরক্ত। এরপর লিটন দাসের সঙ্গে রিজওয়ানের সেই তর্কযুদ্ধ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রসিকতা করলেন...
১৩ ঘণ্টা আগে