অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লিওনেল মেসি। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। ম্যাচের পর এক গণমাধ্যমকর্মী মোবাইল হাতে এগিয়ে গেলেন আর্জেন্টাইন স্ট্রাইকারের দিকে। মোবাইলে ধারণ করা কিছু একটা দেখান মেসিকে, তা দেখে হাসতে থাকেন লিও।
এর পরেই গণমাধ্যমকর্মীর প্রশ্নে স্পষ্ট হয়—মেসি কি দেখে হাসছিলেন। গ্যালারিতে স্ত্রী ও সন্তানদের উদ্যাপন কেমন অনুপ্রেরণা পান মেসি? এ রকম একটা প্রশ্নের আগে—অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসির করা প্রথম গোলের পর গ্যালারিতে থাকা স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন ছেলে–থিয়াগো, মাতোও ও সিরোর বিস্ফোরণ ঘটানো উদ্যাপনের ভিডিও ক্লিপটি দেখান ওই গণমাধ্যমকর্মী।
ভিডিওতে তাঁদের উদ্যাপন দেখে মেসিও চিরায়িত টোল পড়া গালে হাসলেন। মেসি বললেন, ‘তারা যেভাবে জীবনযাপন করে তা দর্শনীয়।’
গোলের পর থিয়াগো জোরে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যান, মাতেও, সিরো ও আন্তোনেলাও একটু পরে দাঁড়িয়েছেন এবং ওপরে হাত তুলে গোল উদযাপন করেন। মাঠে নামলে শুধু দুই পা–ই মেসির শক্তি নয়, গ্যালারিতে থাকা স্ত্রী-সন্তানও তাঁর বড় শক্তি। স্ট্যান্ড থেকে এ শক্তি পৌঁছায় ১০ নম্বর জার্সিতে।
বয়স কম হলেও মেসি জানিয়েছেন সন্তানরা বুঝে বিশ্বকাপ ফুটবল কী। এ সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এখন আমার বাচ্চারা বিশ্বকাপ কী, তা সম্পর্কে সচেতন। তারা আমাকে আরও উপভোগ করে। তারা কীভাবে জীবনযাপন করে, তা দেখতে দর্শনীয়, এটি খুবই রোমাঞ্চকর।’
মাঠে নামলেও সন্তানদের কথা মাথায় থাকে মেসির। লিও বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত তারা আমার মাথায় আছে। আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে এবং তারা কীভাবে সবকিছু বোঝে, কীভাবে তারা উপভোগ করে এবং কষ্টও পায়, তা দেখতে পারাটা বিশেষ।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে