বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়েও মায়োর্কাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। আগের রাতে তলানির দল কাদিজকে তাদেরই মাঠে ৪-০ ব্যবধানে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সিংহাসনে বসেছিল জাভির শিষ্যরা। রবিবার সন্ধ্যায় শতভাগ জয়ের ধারা ধরে রেখে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল রিয়াল।
৩৫ মিনিটে পিছিয়ে পড়েছিল লস ব্লাঙ্কোসরা। লি কাংয়ের ক্রস থেকে হেডে জাল খুঁজে নিয়ে মায়োর্কোকে এগিয়ে দেন ভেদাত মুরিকি। এরপরই তেলেবেগুনে জ্বলে ওঠে স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল গোল শোধ দেয় বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত স্ট্রাইকে সমতায় ফেরে আনচেলত্তির দল।
দ্বিতীয়ার্ধে মায়োর্কার জালে আরও তিন গোল দেয় রিয়াল। ৭২ মিনিট রদ্রিগোর পাসে ব্লাঙ্কোসদের ব্যবধান বাড়ান তাঁর স্বদেশি ভিনিসিয়াস জুনিয়র। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রিয়াল পরের দুই গোল পায় অন্তিম মুহূর্তে। ৮৯ মিনিটে দানি কারভাহালের অ্যাসিস্টে রদ্রিগোর গোলের চার মিনিট পর আন্তনিও রুদিগারের দুর্দান্ত ভলি—রিয়ালের জার্সিতে জার্মান ডিফেন্ডারের এটি প্রথম গোল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে