
নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে আজ দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন । জার্মানির এমএইচপি অ্যারেনায় ফাইনাল নির্ধারণী লড়াইয়ে এমবাপ্পে-ইয়ামালের মধ্যেও লড়াই থাকছে। ডাগআউটে স্পেনকে ইউরো জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তে ও ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশমের মস্তিষ্কের লড়াই। উত্তাপ ছড়ানো ম্যাচের অপেক্ষায় স্টুটগার্ট।
দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় কঠিন প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। তিনটিতে জিতেছে স্পেন, দুটিতে ফ্রান্স। র্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা স্পেন টানা ১৮ ম্যাচ অপরাজিত রয়েছে। এর মধ্যে জিতেছে ১৫ ম্যাচ। ৩ ম্যাচ ড্র করেছে। তবে শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে দুবার করে বল জড়ালেও নিজেরাও গোল হজম করেছে। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে , যা তাদের রক্ষণের দুর্বলতা নির্দেশ করে।
গ্রুপ পর্বে ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট অর্জন করে স্পেন । কোয়ার্টার ফাইনালে তারা ডাচদের বিপক্ষে দুই লেগে ৫-৫ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় । বিপরীতে ফ্রান্স ১৩ পয়েন্ট অর্জন করে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম লেগে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে । টাইব্রেকারে তারা ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে।
উয়েফা নেশনস লিগের ফাইনালে আগেই উঠে বসে আছে পর্তুগাল। ২০০০ সালের ইউরোর পর অবশ্য তেমন একটা মুখোমুখিও হয়নি দল দুটি। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে প্রথম সেমিফাইনালে পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। তাতে জার্মানির বিপক্ষে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলিয়ে ২৫ বছর পর জয় পেল পর্তুগিজরা। পর্তুগালের ফাইনালে ওঠার রাতে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ফ্রান্সিসকো কনকেইসাও।

সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জ্যাভন সিয়ারলেস এবং দুই দলীয় কর্মকর্তা চিত্তরঞ্জন রাঠোর ও ট্রেভন গ্রিফিথ। দুই বছর আগে ঘরোয়া টি-টেন টুর্নামেন্টে ফিক্সিংয়ের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই শাস্তি দিয়েছে।
৫ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর ‘লাইমলাইটে’ এখন নাহিদ রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার, লেংথ পরিবর্তন করে ঘায়েল করেছেন পাকিস্তানকে। ম্যাচ শেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন প্রশংসায় ভাসান এই ক্রিকেটারকে। রানাকে নিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)।
৩৯ মিনিট আগে
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম তো বটেই, ৮ মার্চ পুরো ভারতই সেজেছিল উৎসবের বর্ণিল সাজে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে জয়ের পর উদযাপন শুরু করে দেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের পতাকা নিয়ে উদযাপন করতে গিয়ে তোপের মুখে পড়েন পান্ডিয়া। ভারতীয় এই তারকা অলরাউন্ডারের
১ ঘণ্টা আগে
৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা লিওনেল মেসির কাছে স্রেফ সময়ের ব্যাপার। রোববার ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে মাইলফলকের পথে একধথাপ এগিয়েও যান তিনি। আজ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম লেগের ম্যাচে সুযোগও পেয়েছিলেন। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অপেক্ষা আজও
২ ঘণ্টা আগে