ভিনিসিয়ুসের গোল উদ্যাপনকে বানরের সঙ্গে তুলনা করেছেন স্পেনের ফুটবল এজেন্ট অ্যাসোসিয়েশনের (এইএএফ) প্রধান পেদ্রো ব্রাভো। তাঁর এমন বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে পুরো ফুটবল বিশ্ব ফুঁসে ওঠে। কিংবদন্তি পেলে-বর্তমান সময়ের তারকা ফুটবলার নেইমারসহ অনেকে ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়েছেন। সঙ্গে এমন বর্ণবাদী আচরণ বন্ধ করার আহ্বানও করা হচ্ছে তাঁরা।
তবে লা লিগায় ভিনিকে নিয়ে বর্ণবাদী আচরণ বন্ধ হয়নি বরং বেড়েছে। গতকাল মাদ্রিদ ডার্বি শুরু হওয়ার আগে ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামের বাইরে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকেরা ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে বর্ণবাদী গান গেয়েছেন। মাঠের ভেতরে বর্ণবাদী গানের সঙ্গে বোতলসহ অনেক কিছু তাঁর উদ্দেশ্যে ছুড়েও মেরেছেন। তবে কোনো কিছুই রিয়াল স্ট্রাইকারের খেলায় ছন্দপতন ঘটাতে পারেনি। তাই ম্যাচ জেতার পর সামাজিক মাধ্যমে বর্ণাবাদীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘যেখানে খুশি নাচো।’
ম্যাচে গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন ভিনিসিয়ুস। গোল না পেলেও কোচ আনচেলত্তির দৃষ্টিতে তিনি ম্যাচ সেরা। তবে ৩৬ মিনিটে ফেদেরিকে ভালভার্দের দ্বিতীয় গোলটি হতে পারত তাঁর। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি। বাঁ প্রান্তে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের গতিতে পরাস্ত করে গোলমুখে শট নিয়েছিলেন তিনি। কিন্তু কাছের পোস্টে লেগে বল যায় ফাঁকায় থাকা ভালভার্দের কাছে। ফাঁকা পোস্টে গোল করতে কোনো অসুবিধা হয়নি উরুগুয়ের স্ট্রাইকারের। এর আগে ১৮ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন রদ্রিগো। এরপর দুই ব্রাজিলিয়ান বাঁ প্রান্তের কর্নার ফ্ল্যাগের কাছে গোল উদ্যাপন করেন নেচে। সে সময়ই সমর্থকেরা ক্ষুদ্ধ হয়ে তাঁদের প্রতি বোতলসহ অন্যান্য জিনিস ছুড়ে মারেন। আর ৮৩ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে একমাত্র গোলটি করেছেন মারিও হেরমোসো।
ভিনিসিয়ুস শুধু মাঠের মধ্যে নেচে সমর্থকদের বর্ণবাদের জবাব দেননি সামাজিক মাধ্যমেও তিনি জবাব দিয়েছেন। ম্যাচ শেষে তিনি রদ্রিগোকে ট্যাগ করে লিখেছেন, ‘যেখানে খুশি নাচো।’
অ্যাটলেটিকোকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষ উঠেছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে লিগে ৬ ম্যাচের ৬টিতে জয় পেল লস ব্ল্যাঙ্কোসরা। ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বর্তমান চ্যাম্পিয়নরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে