দক্ষিণ আমেরিকায় ফুটবল যেন একটু সহিংস হয়ে উঠেছে। মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সহিংসতা, ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের অবনমনের পর সেই শহরে (সান্তোস) দাঙ্গা-সবই ঘটেছে গত এক মাসের মধ্যে। এবার আর্জেন্টিনায় স্থানীয় এক ফুটবল ম্যাচে তরুণ ফুটবলারকে বাজেভাবে জখমের খবর পাওয়া গেছে। যে ফুটবলারকে তাঁর পরিবার তুলনা করেছেন লিওনেল মেসির সঙ্গে।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, আর্জেন্টিনার মিশনস প্রদেশে রেমিগিও আর্মোয়া নামে এক রেফারির সঙ্গে ঝগড়াঝাটির পর তাঁকে (আর্মোয়া) ঘিরে ধরে। কথাকাটির এক পর্যায়ে রেফারি ছুরি বের করে এক ফুটবলারের বুকে ছুরি বসিয়ে দেন। ঘটনাস্থলেই ফুটবলার জ্ঞান হারান এবং সতীর্থরা তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তাঁর নাম কেভিন এ। তাঁর ফুসফুস ছিদ্র হয়ে গেছে। তবে মেডিকেল টিম যথাসময়ে ব্যবস্থা নেওয়ায় ফুটবলার এখন আশংকামুক্ত। স্থানীয় সংবাদমাধ্যমকে কেভিনের চাচা বলেন, ‘কেভিন অবিশ্বাস্যভাবে বেঁচে গেছে। পরিবারের কাছে এটা খুশির খবর। কারণ সে পরিবারের মেসি। সে ফুটবলের জন্য ভালোভাবে তৈরি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সে চাচারিতা ক্লাবে খেলার সুযোগ পেয়েছে।’
রেফারি আর্মোয়া পালানোর চেষ্টা করলেও স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করেন। ছুরিকাঘাতে ব্যবহৃত ছুরিও পুলিশ উদ্ধার করেছেন। তাঁর (আর্মোয়া) হাতে হাতকড়া পড়ানো ছবি এরপর ভাইরাল হয়েছে। আর্জেন্টিনা পুলিশ ঘটনার তদন্ত করছে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে