
২০২৬ বিশ্বকাপ ফুটবলের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উন্মাদনা। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপে কার হাতে উঠবে শিরোপা, কে পাবেন গোল্ডেন বুট, কে পাবেন গোল্ডেন বল—এই নিয়ে চলছে নানা ভবিষ্যদ্বাণী। ভক্ত-সমর্থকদের সেই উন্মাদনা যেন আরেকটু বাড়িয়ে দিলেন নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার ওয়েসলি স্নেইডার।
সময়ের দুই তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে নিয়ে কথা বলেই যে বিশ্বকাপের উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দিলেন ওয়েসলি স্নেইডার। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে গোলের পর গোল করে যাচ্ছেন রোনালদো ও মেসি। ওলটপালট করে দিচ্ছেন রেকর্ড বইয়ের পাতা। কখনো মেসি ভেঙে দিচ্ছেন রোনালদোর রেকর্ড, কখনো রোনালদো ভাঙছেন মেসির রেকর্ড। ২০২৬ বিশ্বকাপে রোনালদো ও মেসির বয়স হবে ৪১ ও ৩৯ বছর।
কদিন আগে এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে স্নেইডারকে ভবিষ্যদ্বাণী করতে বলা হয়েছিল, কে হতে পারে ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন। উত্তরটা দিতে গিয়ে বেশ ভাবতে হয়েছে সাবেক এই ডাচ ফুটবলারকে। শেষ পর্যন্ত স্নেইডার বেছে নিলেন রোনালদোর পর্তুগালকেই। সাবেক ডাচ ফুটবলার বলেন, ‘এটা বলা অনেক কঠিন (২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন)। পর্তুগাল অনেক শক্তিশালী দল। আমার দৃষ্টিতে তারা ফেবারিট। লিওনেল মেসির চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি বলে আমি মনে করি।’
মেসি-রোনালদোর ইউরোপ পর্ব শেষ হয়েছে দুই বছরেরও বেশি আগে। তবে কে সেরা, এই প্রশ্নে দুই তারকা ফুটবলারের ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো চলে নানা আলাপ-আলোচনা। স্নেইডারের কাছে এমন তুলনা অর্থহীন মনে হয়। সাবেক ডাচ ফুটবলার বলেন, ‘আমার কাছে এ ধরনের তর্ক-বিতর্ক নির্বোধের মতো লাগে। কারণ, দুই ফুটবলার সম্পূর্ণ আলাদা ফুটবলার। ইয়োহান ক্রুইফ নাকি পেলে, পেলে নাকি ম্যারাডোনা, কে সেরা? এ ধরনের তুলনা আমাদের মোটেও করা উচিত। তারা সবাই দুর্দান্ত। আপনারা জানেন, আমি সাধারণত কী করি? অবসরের পর কমপক্ষে ২০০ বার এমন প্রশ্ন এসেছে। ১০০ বার আমি মেসিকে ভোট দিয়েছি। ১০০ বার দিয়েছি রোনালদোকে।’
ক্লাব ফুটবলে একের পর এক শিরোপা জেতা মেসি ২০২২ বিশ্বকাপ জিতে তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। তিন বছর আগে কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেও আর্জেন্টিনা টানা ছয় ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র সেই টুর্নামেন্টে ৭ গোলের পাশাপাশি ৩ গোলে অ্যাসিস্ট করেন মেসি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে পেয়েছেন গোল্ডেন বলের পুরস্কারও। কাতারে যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে বলে মনে করেন স্নেইডার। সাবেক ডাচ ফুটবলার বলেন, ‘কাতার বিশ্বকাপে দারুণ খেলেছে আর্জেন্টিনা। ভাগ্যও তাদের পাশে ছিল।’
২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার জার্সিতে চারটি মেজর শিরোপা জিতেছেন মেসি। রোনালদো বিশ্বকাপ না জিতলেও আন্তর্জাতিক ফুটবলে তাঁর শিরোপার ক্যাবিনেট একেবারে ফাঁকা নয়। ২০১৬ ইউরোর পর ২০১৯-২৯, ২০২৪-২৫—এই দুইবার নেশনস লিগের শিরোপা জিতেছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। এদিকে স্নেইডার ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত নেদারল্যান্ডসের জার্সিতে ১৩৪ ম্যাচে করেছেন ৩২ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩১ গোলে। তাঁর প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার বিবেচনা করা হয়। ২০০৪ ইয়োহান ক্রুইফ ট্রফি, ২০১০ ফুটবল বিশ্বকাপে পেয়েছেন সিলভার বল পুরস্কার। ২০১০ বিশ্বকাপে স্পেনের ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল নেদারল্যান্ডস।

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিলেন পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ব্যাটিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সব দিক থেকেই তাঁর সেরাটা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও পেয়েছেন পুরস্কার।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইনজীবী, পুলিশ কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপপরিচালক আছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে।
২ ঘণ্টা আগে
১০ দলের আইপিএলে এখন লড়াই চলছে আট দলের। মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এরই মধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে গুজরাট টাইটান্স। দুই ও তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ দুই দলেরই পয়েন্ট ১৪। ১৩ পয়েন্ট নিয়ে চারে পাঞ্জাব কিংস।
৩ ঘণ্টা আগে
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশের বিপক্ষে যে চার ম্যাচ খেলেছে, তার মধ্যে তিনটিতে হেরেছে পাকিস্তান। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানদের এমন অবস্থা দেখে সামা
৩ ঘণ্টা আগে