
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৬ বছর। এর মধ্যে টানা ৩৪ টেস্ট খেলেছে বাংলাদেশ,৩টি ড্র ছাড়া বাকি সব ম্যাচেই হেরেছে তারা। ২০০৫ সালে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে বাংলাদেশ নিজেদের প্রথম ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছিল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে।
মাঠ সংকটের কথা বিবেচনা করে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ১০ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ব্যবহারের অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ২০০৫ সালের পর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। সব মিলিয়ে ছেলেদের ৮টি টেস্ট ও ১০টি ওয়ানডে হয়েছিল এই মাঠে।
আজ বিকেলে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণী শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন আসিফ মাহমুদ। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ১০ বছরের জন্য দেওয়া হয়েছে। সেখানে সংস্কার কাজ করে ফুটবল শুরু হতে পারে। এই স্টেডিয়ামের (বঙ্গবন্ধু) কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা আমাকে জানানো হয়েছিল। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু করতে পারে।’
এদিকে ৯ ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণার পর আর কোনো কমিটি দেয়নি মন্ত্রণালয় ৷ তবে ক্রীড়া উপদেষ্টা বললেন দ্রুত সময়ের মধ্যে আরও কয়েকটি ফেডারেশন কমিটি পাবে, ‘আমরা ধাপে ধাপে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি প্রকাশ করছি। বাকিগুলো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পরবর্তী ধাপেরগুলো দেখতে পাবেন।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে