২০২৪ অলিম্পিকে ফুটবলে ২৩ বছরের চেয়ে ৩ ফুটবলার নিতে পারবে দলগুলোর। ৩১ বছর বয়সী এমিলিয়ানো মার্তিনেজের তাই সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে খেলার। তবে মার্তিনেজ চাইলে যে সেটা সহজে হচ্ছে না। অ্যাস্টন ভিলার সঙ্গে তাঁর ঝামেলা হতে পারে এখানে।
২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা শেষ হয়েছে গত মাসে। এবারের কোপা আমেরিকা চলবে ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। প্যারিস অলিম্পিক ২৬ জুলাই শুরু হলেও ফুটবল অলিম্পিক শুরু হবে ২৪ জুলাই থেকে। অলিম্পিক ফুটবল চলবে ৯ আগস্ট পর্যন্ত। নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু হবে ১৭ আগস্ট।
ঠাসা সূচির কারণে এবার মার্তিনেজকে অলিম্পিকের জন্য অ্যাস্টন ভিলা নাও ছাড়তে পারে। ইংলিশ ক্লাবটির থেকে এর আগে অনেকবার বাধার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষক টিওয়াইসি স্পোর্টসকে গতকাল বলেন, ‘মারচের (মাশচেরানো) সঙ্গে আমার কথা বলার সম্ভাবনা রয়েছে। আমার খেলার ইচ্ছে আছে। কিন্তু এটা তো সব সময় আমার ওপর নির্ভর করে না। ক্লাব আমাকে অনেকবার বাধা দিয়েছে। তবে আমি কোপা আমেরিকা খেলতে চাই। কোপা আমেরিকা শেষে সিদ্ধান্ত নেব। জানি যে আমাকে এ জন্য লড়াই করতে হবে। শতভাগ সমাধান হয়নি যদিও। তবে আমার ইচ্ছা যে অলিম্পিকে জিততে চাই।’
ক্লাবের চেয়ে আর্জেন্টিনা দলে খেলা বেশি গুরুত্বপূর্ণ মার্তিনেজের কাছে। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘অলিম্পিকের জন্য খেলোয়াড় ছাড়তে ক্লাব সাধারণত বাধ্য না। জানি যে আমার ক্লাব কোনো খেলোয়াড়কে ছাড়বে না। সুযোগ অনেক কম। তবে আমার কাছে জাতীয় দল আগে। ক্লাবের সঙ্গে যুদ্ধ করতে হলেও আমি রাজি। প্রথমে কোপা আমেরিকা জয় গুরুত্বপূর্ণ। কোপা আমেরিকার পরে অলিম্পিক। ব্যক্তিগত ভাবে শিরোপা জেতার ইচ্ছা আমার।’
কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটায় আর্জেন্টিনা। সেই বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতেন মার্তিনেজ। আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী হিসেবে প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল বাঁচান তিনি।

ছয় বছর আগেও তাহা আলির জীবনটা ছিল সংগ্রাম আর স্বপ্নের অদ্ভুত এক মিশ্রণ। দিনে শপিং মলে নিরাপত্তারক্ষীর চাকরি, আর রাতে ফুটসাল। সুইডেনের কনকনে শীতে যখন অধিকাংশ ফুটবলার বিরতিতে, তখন নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে ছোট্ট কোর্টে বল পায়ে ছুটে বেড়াতেন তিনি। সেই তরুণই এখন ২০২৬ বিশ্বকাপে সুইডেন জাতীয় দলের জার্স
৯ ঘণ্টা আগে
উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেননি লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে লিওনেল মেসি যে নিশ্চিতভাবেই থাকছেন তা বলা বাহুল্য। শুধু দলের সদস্য হিসেবেই নয়, বিশ্বকাপে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন এই ফরোয়ার্ড। অর্থাৎ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে নেতাদের নেতা হিসেবে
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবেই দেখছেন প্যাট কামিন্স। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে এই কথা বলেন সানরাইজার্স হা
১১ ঘণ্টা আগে
১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে ১৫ বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।
১১ ঘণ্টা আগে