চলতি মৌসুম শেষে নেইমারের পিএসজি ছাড়ার জোর গুঞ্জন চলছে। বিভিন্ন ক্লাবে যাওয়ার প্রস্তাব পাওয়ার কথাও শোনা যাচ্ছে ইউরোপীয় গণমাধ্যমগুলোতে। নেইমার পিএসজি ছাড়লে তাঁর ভবিষ্যৎ গন্তব্যের কথাও বলে দিয়েছেন ইমানুয়েল পেতিত।
গত কয়েক মৌসুম চোটে জর্জর অবস্থায় পিএসজিতে কাটাচ্ছেন নেইমার। এর মধ্যে গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে ফরাসি এই ফরোয়ার্ডকে। ২০২২-২৩ মৌসুমে খেলেছেন ২৯ ম্যাচ। একই সঙ্গে তাঁকে (নেইমার) ক্লাবছাড়া করার আন্দোলনে নেমে পড়েছেন পিএসজির সমর্থকেরা। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগান দিতে দেখা গেছে ক্লাবটির ‘আলট্রাস’ সমর্থক গোষ্ঠীকে। নেইমারের বাড়িও প্রায় ঘেরাও করে ফেলেছিল ‘আলট্রাস’ সমর্থকেরা। পেতিত যেন এই সবকিছু নিয়েই ভাবছেন। নেইমারকে আর্সেনালে দেখতে চান ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার, ‘পিএসজিতে সে (নেইমার) যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে তার মনে প্রতিশোধ নেওয়ার চিন্তাও কাজ করছে। সে বিশ্বকাপেও কেঁদেছে। আমার মতে, যেকোনো বড় ক্লাবেই নেইমার মানিয়ে নিতে পারবে। আর্সেনালে সে যদি আসে, তাহলে আমি খুশি হব এবং আমার মতে, তারও ভালো লাগবে। সে কৌশলগত ফুটবলার এবং আর্সেনালের খেলার ধরন তার পছন্দ হবে। সে ডান-বাম, দুই পাশেই খেলতে পারবে এবং তার গোড়ালির সমস্যা থাকায় বিশ্রাম দিয়েও খেলানো যেতে পারে।’
২০১৭ তে পিএসজিতে এসেছেন নেইমার। ক্লাবটির হয়ে খেলেছেন ১৭৩ ম্যাচ। ১৭৩ ম্যাচে করেছেন ১১৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৭৭ গোলে।
প্যারিসিয়ানদের হয়ে জিতেছেন চারটি লিগ ওয়ান, তিনবার করে জিতেছেন ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়ন। লিগ ওয়ানের পঞ্চম শিরোপা (২০২২-২৩) প্রায় জিতেই ফেলেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে