Ajker Patrika

বাংলাদেশের বিপ্লবের খবর জানেন ভুটানের কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের বিপ্লবের খবর জানেন ভুটানের কোচ

থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ভুটানের জাপানি কোচ আতসুশি নাকামুরা। 

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর দেশে পরিবর্তনের হাওয়া লাগে। ক্রীড়াঙ্গনও তার বাইরে নেই। এর মধ্যে আবার একাদিক সাফল্যও ধরা দেয়। 

যুব সাফে শিরোপা জেতা, পাকিস্তানকে টেস্টে তাদের মাঠে প্রথমবার হোয়াইটওয়াশ। এমনসব দারুণ অর্জনে নাকি ৫ আগস্টের বিপ্লব অনুপ্রেরণা জুগিয়েছে। ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের এমন যুক্তির সঙ্গে এবার সুর মেলালেন ভুটান কোচও, ‘ইদানীং তারা ভালো ফুটবল খেলছে। সাফে ভারত এরপর নেপালকে হারিয়েছে। তাদের দেশে রাজনৈতিক একটা বিপ্লব হলো। খেলোয়াড়েরা সেই বিপ্লব থেকে অনুপ্রাণিত। সব মিলিয়ে ম্যাচটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জিং। তবে নিজেদের কন্ডিশন, চেনা মাঠে আমরা চেষ্টা করব তাদের আটকে দিতে।’ 

ধারেভারে বাংলাদেশের চেয়ে অনেকটা পিছিয়ে ভুটান। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৪ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ১১ ম্যাচে। ভুটানের কোচ  নাকামুরাও তাই পা মাটিতে রেখে ভাসালেন আশার ভেলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত