নিজের দেশ থেকে যত দূরেই থাকা হোক না কেন, স্বদেশে দুর্ঘটনায় তাতে যে কারো মন কেঁদে উঠবে। ঠিক যেমনটা ঘটেছে পোল্যান্ড ফুটবল দলের সঙ্গে। বিশ্বকাপ খেলতে পোলিশ ফুটবলাররা এখন আছেন কাতারে। আর সুদূর কাতারে থেকেও যেন পোল্যান্ডে মিসাইল হামলার ঘটনা অনুভব করতে পেরেছেন রবার্ট লেভানডফস্কিরা।
এবার যেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হলো পোল্যান্ড। গত মঙ্গলবার পোল্যান্ডের পূর্বাঞ্চলের গ্রাম জিউডুতে মিসাইল হামলা হয়। তাতে দুজন মারা যান। এই গ্রামটি ইউক্রেনের সীমান্ত থেকে ৬.৪ কিলোমিটার দূরে। এই হামলায় শোক জানিয়েছেন লেভানডফস্কি। পোলিশ এই স্ট্রাইকার বলেন, ‘এটা দুঃখজনক। দুজন মানুষ মারা গেছেন। এটা কঠিন এক মুহূর্ত।’
রাশিয়া না ইউক্রেন কে হামলা করেছে,তা জানা যায়নি ঠিকই। তবে এটা অনাকাঙ্ক্ষিত বলে দাবি করা হয়েছে। লেভানডভস্কি আশা করেন, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। পোলিশ স্ট্রাইকার বলেন, ‘যখন আমরা পরিষ্কারভাবে জানতে পেরেছি কি ঘটেছে, তখন আমরা কিছুটা সান্ত্বনা পেয়েছি। একই সঙ্গে আমরা বিশ্বকাপে ফোকাস রাখছি। আশা করি, এটা একবারই ঘটবে। আর ঘটবে না।’
আগামীকাল কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে পোল্যান্ডের প্রথম প্রতিপক্ষ মেক্সিকো। ২৬ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে খেলবেন লেভানডফস্কিরা। আর ৩০ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পোলিশরা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে