
শাহেদা আক্তার রিপার কথাই তাহলে সত্যি হলো! নিজেদের গতিময় ফুটবল খেলতে পারলে তুর্কমেনিস্তানের মতো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে যে মাটিতে নামিয়ে আনা সম্ভব সেটাই গতকাল বারবার জোর দিয়ে বলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের ফরোয়ার্ড। বাস্তবে হলোও তাই। পুরো মাঠ জুড়ে খেলল বাংলাদেশ, সারা ম্যাচ বলের পেছনে ছুটে বেড়াল তুর্কমেনিস্তানের মেয়েরা। প্রতিপক্ষকে খাটিয়ে গোলাম রব্বানী ছোটনের দল তুলে নিল বড় ব্যবধানের জয়।
২০২৪ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে প্রথম ম্যাচে জয় পেতেই হতো বাংলাদেশকে। সেই জয়টা এল বড় ব্যবধানে। বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন আকলিমা খাতুনরা। রোববার পরের ম্যাচে ইরানকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে লাল-সবুজ মেয়েদের। আর দুই ম্যাচে ১১ গোল হজম করে বিদায় ঘটে গেল তুর্কমেনিস্তানের।
বড় জয়ের ম্যাচে অনূর্ধ্ব-২০ সাফে ৪ গোল করা সেরা খেলোয়াড় শামসুন্নাহারকে পায়নি বাংলাদেশ। তাঁকে ছাড়াই তুর্কমেনিস্তানের মেয়েদের নাচিয়ে ছেড়েছে বাংলাদেশ। শারীরিকভাবে শক্তিশালী হলেও মাঠের খেলায় গতিতে বাংলাদেশের তুলনায় বেশ পিছিয়েই ছিল তুর্কমেনিস্তানের মেয়েরা। চোটের কারণে অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রকে দলের বাইরে থাকলেও তাঁকে ছাড়াই বেশ গোছানো ফুটবলই খেলেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে ফিনিশিংয়ের অভাবে স্বাগতিকদের গোল পেতে অপেক্ষায় থাকতে হয়েছে প্রথমার্ধের শেষ পর্যন্ত।
ম্যাচের পঞ্চম মিনিটে রিপার ক্রসে দূরের পোস্টে মাথা ছোঁয়াতে পারেননি মাহফুজা খাতুন। ২০তম মিনিটে তুর্কমেনিস্তান রক্ষণের ভুলে বল পেয়ে যান আকলিমা খাতুন। কিন্তু বক্সের ভেতরে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি তিনি। তাঁর দুর্বল শট চলে যায় গোলরক্ষকের গ্লাভসে।
৩৫ তম মিনিটে কোনাকুনি থেকে শাহেদা আক্তার রিপার শট ঝাঁপিয়ে আটকান তুর্কমেনিস্তান গোলরক্ষক আয়েশা।
দুই মিনিট পর প্রথমবার আক্রমণে ওঠে তুর্কমিনিস্তান। মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠেন ফরোয়ার্ড তাগানোভা শাসেনেম। বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেরিয়ে গোলরক্ষক রুপনা চাকমাকেও একা পেয়েছিলেন কিন্তু সামনে এগিয়ে আসায় রুপনাকে হার মানাতে পারেননি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে ডান পোস্টে জোরাল এক শট নেন মিডফিল্ডার স্বপ্না রানী। প্রতিপক্ষ গোলরক্ষক আয়েশা সেই শট ঠেকান কর্নারের বিনিময়ে। স্বপ্নার সেই শটটাই শেষ পর্যন্ত উপলক্ষ হয়ে দাঁড়ায় বাংলাদেশের প্রথম গোলের।
কর্নারে শট নিয়েছিলেন স্বপ্না। তাঁর সেটপিস তুর্কমিনিস্তান গোলরক্ষক গ্লাভসে গলাতে না পারায় জটলায় বল পান আকলিমা খাতুন। গোলের সুযোগ নষ্ট করার প্রায়শ্চিত্ত হিসেবে শট নেন জোরের সঙ্গে। তাঁর সেই শট গোলরক্ষক আয়েশার মাথার ওপর দিয়ে জড়ায় জালে। যদিও তুর্কমিনিস্তানের দাবি ছিল শট নেওয়ার আগে বল হাতে লেগেছিল আকলিমার হাতে। এক খেলোয়াড় দাবি করে বসেন ভিএআরেরও! মাঠে নেমে আসেন তুর্কমিনিস্তান কোচ মিনগাজোভ কামিলও। কিন্তু সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষেই রাখেন সিরিয়ান রেফারি।
দ্বিতীয়ার্ধেও তুর্কমিনিস্তানের মেয়েদের কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে ৭১ মিনিটে তুলে নেয় দ্বিতীয় গোলও। এবারের গোলটিও আকলিমা খাতুনের যিনি গত মাসে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে করেছিলেন ৩ গোল। ডান প্রান্ত থেকে বক্সে বল বাতাসে ভাসিয়ে বাড়ান রাইটব্যাক ইতি খাতুন। বল মাটিতে পড়ার আগেই আলতো ছোঁয়ায় বলে জালে জড়ান আকলিমা।
এরপর দুই মিনিটের ব্যবধানে আরও দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান স্বপ্না রানী। ৮০ মিনিটে ইতি খাতুনের ক্রস থেকে হেডে দলকে তৃতীয়বারের এগিয়ে দেন স্বপ্না। দুই মিনিট পর শাহেদা আক্তার রিপার কাটব্যাক থেকে কোনাকুনি শট নেন স্বপ্না। বল তুর্কমিনিস্তান মিডফিল্ডার মামেদোভা মালিকার পায়ে লেগে জড়ায় জালে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে