
কদিন আগে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই হুংকার ছেড়েছিলেন রাফিনিয়া। যদিও ৪-১ গোলে ব্রাজিলের হারে অনেক বেশি সমালোচিত হয়েছিলেন তিনি। এবার লা লিগার ম্যাচে খেপেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বার্সেলোনা কোচ ও সতীর্থদের ওপর ক্ষোভ ঝেরেছেন রাফিনিয়া।
এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল বেতিস। ম্যাচ শেষ না হতেই বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে তীব্র বাদানুবাদ হয়েছে রাফিনিয়ার। সতীর্থ মার্ক আন্দ্রে টের স্টেগেনকেও টানেল দিয়ে যাওয়ার সময় রাফিনিয়া ধাক্কা দিয়েছেন বলে শোনা গেছে। এতই মাথা গরম হয়েছে যে রাফিনিয়াকে সামলাতে কোচ ফ্লিকও হিমশিম খান। ম্যাচ শেষে ব্রাজিলের ফরোয়ার্ডের রাফিনিয়ার ঘটনা বর্ণনা দিতে গিয়ে হেসে দিলেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘রেফারির সঙ্গে এটা কিছু ছিল না। রাফিনিয়া আমার দিকে তাকিয়ে চিৎকার করছিল।’
বেতিসের বিপক্ষে গত রাতে ফেরান তোরেসের বদলি হিসেবে ৫৭ মিনিটে নেমেছেন রাফিনিয়া। বার্সেলোনার শুরুর একাদশে যিনি নিয়মিত মুখ, তাঁকে এই ম্যাচে বদলি হিসেবে নামানোর ব্যাখ্যায় ফ্লিক বলেন, ‘রাফিনিয়া? বিশেষ কিছু না। সে দেশের জন্য কিছু ম্যাচ খেলেছে। আমাদের তাকে নিয়ে সতর্ক হওয়া উচিত।’
এ বছরের মার্চে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচ খেলে একটি হেরেছে ও একটি জিতেছে। ২১ মার্চ কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র গোল করেছিলেন। ঘরের মাঠে এই জয়ের পর ব্রাজিল এরপর নাস্তানাবুদ হয়েছে লিওনেল মেসি-লাওতারো মার্তিনেজবিহীন আর্জেন্টিনার কাছে। এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটার উৎসব করে আলবিসেলেস্তেরা। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিলিয়ানো সিমিওনে করেছিলেন গোল। ব্রাজিলের একমাত্র গোল করেছিলেন ম্যাথুস কুনহা।
লা লিগায় গত রাতে বার্সেলোনা-রিয়াল বেতিস ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। ৭ মিনিটে মিডফিল্ডার গাভির গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ১৭ মিনিটে সমতাসূচক গোল করেন রিয়াল বেতিস ডিফেন্ডর নাতান। এই ম্যাচ ড্রয়ের পর ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তারাও খেলেছে ৩০ ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত রাতে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ১৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টিতে গোল মিস করলেও ৫০ মিনিটে গোল করেছেন।
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে