লিওনেল মেসির ইন্টার মিয়ামি পর্ব শুরু হতে বাকি কয়েক ঘণ্টা। মেসির এই অভিষেক ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকেরা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আগামীকাল ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল, যা হতে যাচ্ছে মিয়ামিতে মেসির প্রথম ম্যাচ। অনলাইনে অ্যাপল টিভি প্লাসে দেখা যাবে এই ম্যাচ। অ্যাপল টিভি প্লাসের এমএলএস সিজন পাসে লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে মেসির অভিষেক ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচে টিকিটের দামও প্রচুর। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ কয়েক দিন আগে দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে গত রোববার ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। আতশবাজি, গানবাজনায় মুখরিত হয়ে উঠেছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামের পরিবেশ। অনুষ্ঠানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ও সহস্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সবার মধ্যমণি মেসি এসেছিলেন সপরিবারে। ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠান নিয়ে মুগ্ধতা ঝরেছে মেসির কণ্ঠেও। অনুষ্ঠানের দিন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেন, ‘আমাকে এভাবে স্বাগত জানানোয় মিয়ামির সবাইকে ধন্যবাদ। যেদিন থেকে এখানে এসেছি, সেদিন থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি। হোসে, হোর্হে ও ডেভিডকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এখানে সবকিছু নিজের করে নিতে পেরেছি।’ এরপর ইনস্টাগ্রামেও অনুষ্ঠানের প্রশংসা করেছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার, ‘সবাইকে গতকালের (রোববার) জন্য ধন্যবাদ জানাচ্ছি। বৃষ্টির কারণে অনুষ্ঠানের পরিকল্পনা একটু পাল্টে গেছে। তবু সবকিছু দারুণ হয়েছে। অনুষ্ঠানে যাঁরা এসেছেন তাঁদের ধন্যবাদ। যে শিল্পীরা পারফর্ম করেছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে