
বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশের ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি আনিসুর রহমান জিকো। ফিরেছেন শেখ মোরসালিন ও তারিক কাজী। দুজনেই চোটের সঙ্গে লড়াই করছিলেন।
বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো মদকান্ডের পর কিছুটা ছন্দহীন ছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন ঠিকই। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে দুই ম্যাচের জন্য বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা দলে নেননি জিকোকে। ২৬ সদস্যের বাংলাদেশ দলে আছেন তিন গোলরক্ষক মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন। ফিলিস্তিনের বিপক্ষে চলতি মার্চে দুই ম্যাচেই মিতুলকে দিয়ে শুরু করে বাংলাদেশ। ঘরের মাঠে মিতুল ব্যথা পাওয়ার পর জিকোকে না নামিয়ে শ্রাবণকে নামানো হয়। শ্রাবণ গোল হজম করায় বাংলাদেশ ০-১ গোলে হারে।
আক্রমণভাগে এসেছে বেশ কিছু পরিবর্তন। ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা এবার দলে ডাক পাননি। মোরসালিনের সঙ্গে আক্রমণভাগে থাকছেন রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল। মাঝমাঠের আক্রমণে আছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া, দুই সোহেল রানাসহ ছয় জন। তবে কার্ড জটিলতায় মিডফিল্ডার মজিবুর রহমান জনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। শেষ ম্যাচে লেবাননের জন্য রাখা হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে থাকবেন জনি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের ঘটনা অবিকল জনির মতো।
৬ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। লেবাননের বিপক্ষে ম্যাচটি ১১ জুন বাংলাদেশ খেলবে জসিম বিন হাম্মাদ স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন
রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা
মাঝমাঠ: সোহেল রানা, হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূইয়া, কাজেম শাহ কিরমানি
আক্রমণভাগ: শেখ মোরসালিন, রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে