কাতার বিশ্বকাপে এবার এমন অনেক কিছুই দেখছেন ভ্রমণকারীরা, যা আগের কোনো বিশ্বকাপে দেখা যায়নি। মুসলিম দেশ হওয়ায় স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে বিয়ার পান। ভ্রমণকারী নারী-পুরুষের জন্যও আছে পোশাক পরিধানে কড়াকড়ি।
আইনের কড়াকড়িকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ খোলামেলা পোশাকে ফটোশুট করেছেন ক্রোয়েশিয়ার সাবেক বিশ্বসুন্দরী ও ইনস্টাগ্রাম মডেল ইভানা নোল। তাঁকে বলা হচ্ছে কাতার বিশ্বকাপের সবচেয়ে আবেদনময়ী নারী। একটু বেশিই আবেদনময়ী হতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির শিকার হয়েছেন ক্রোয়েট সুন্দরী।
বিশ্বকাপের আগেই কাতারের ধর্মীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য দর্শক ও ভ্রমণকারীদের আহ্বান জানিয়েছিল ফিফা। অনুরোধ ছিল পোশাকের প্রতি সতর্ক থাকার। আরব দেশের নারীদের প্রতি নির্দেশ ছিল সব সময়ই যেন মাথা ঢাকা থাকে স্কার্ফে এবং কোনোভাবেই যেন বক্ষ বিভাজনী দেখা না যায়। অন্য দেশের নারীদের পোশাকের ব্যাপারে এতটা কড়াকড়ি না থাকলেও অন্তত কাঁধ থেকে নাভি পর্যন্ত যেন ঢাকা থাকে এমন পোশাক পরার অনুরোধ জানিয়েছিল ফিফা।
কাতার বিশ্বকাপে নিজ দেশ ক্রোয়েশিয়ার খেলা দেখতে গিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন নোল। মরক্কোর বিপক্ষে ম্যাচে কাতারের নিয়ম মেনে মাথা ঢাকলেও যথেষ্ট আঁটসাঁট পোশাক পরেছিলেন সাবেক মিস ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার পতাকার নকশায় ঢাকা পোশাকে দেখিয়েছেন নিজের দেশপ্রেম।
কিন্তু ম্যাচের পরে কাতারের আইনকে পাত্তাই দেননি নোল। স্বদেশের পতাকার নকশা করা খোলামেলা সুইমস্যুট পরে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিও পোস্ট হওয়ামাত্রই কাতার পুলিশকে ট্যাগ করেছেন এক অনুসারী। আরেক অনুসারী লিখেছেন, ‘কাতারের ধর্ম আর সংস্কৃতির প্রতি তোমার কোনো শ্রদ্ধাই নেই, জাহান্নামে যাও।’
কাতারের আইন অনুযায়ী পোশাক নিয়ে বিতর্ক বা আইন অমান্য করা হলে গুনতে হবে বড় জরিমানা। হতে পারে জেলও। নোলের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় কাতার পুলিশ, সেটাই এখন দেখার!

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নিশিনের করোগি স্পোর্টস পার্কে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। সে ম্যাচে থাকছেন না নাকভি।
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।
৯ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
১০ ঘণ্টা আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১১ ঘণ্টা আগে