
সবকিছু ঠিক থাকলে নতুন বছরের ফেব্রুয়ারিতে হবে সাফ অনূর্ধ্ব-২০ মেয়েদের সাফ। বাফুফে সূত্রের খবর, আসরটি আয়োজন করতে চায় বাংলাদেশ। সে জন্য সব ধরনের প্রস্তুতি শুরু করেছে বাফুফে।
সূত্র আরও জানিয়েছে, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কাছে আয়োজক হওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিল বাফুফে। শিগগির আয়োজক দেশের নাম চূড়ান্ত করবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই অভিভাবক সংস্থা। সে হিসেবে ধরা যায়, নতুন বছরে ঘরের মাঠে নতুন উদ্যমে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। তবে সর্বশেষ বয়সভিত্তিক সাফের মতো এটি কমলাপুর স্টেডিয়ামে আয়োজন করতে চায় না বাফুফে। টার্ফ নিয়ে সমস্যা থাকায় কমলাপুরের বদলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় হয়েছিল অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চার দেশের অংশগ্রহণে হওয়া সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছিলেন বাংলাদেশের মেয়েরা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবু তারা এখনো দেশে ফিরতে পারেনি। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটছে। এবার আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম সেজেছিল বিশেষ সাজে। ফাইনাল বলে কথা, তাও আবার ফাইনালিস্ট যখন ভারত, তখন তো ভিন্ন আবহ থাকবেই। ভারতের অনেক সাবেক ক্রিকেটার পরিবারসহ খেলা দেখতে এসেছিলেন। কিন্তু সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসেরা ক্রিকেটারকে দেখা যায়নি আহ
২ ঘণ্টা আগে
সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজে যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
৩ ঘণ্টা আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে