মানুষ সহজে অভ্যাস পরিবর্তন করতে পারে না। পারলেন না লুইস ফেলিপে স্কলারিও। অবসর ভেঙে আবারও কোচিং পেশায় ফিরলেন তিনি।
গত নভেম্বর আতলেতিকো পারানায়েন্সের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নিয়ে কোচিং পেশায় অবসর নিয়েছিলেন স্কলারি। কিন্তু সাত মাসও টিকতে পারলেন না ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ জেতানো কোচ। আতলেতিকো মিনেইরোর কোচ হয়ে আবারও ডাগআউটে ফিরছেন ব্রাজিলিয়ান কোচ। ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের সিরি আ ক্লাবের দায়িত্ব থাকবেন তিনি।
জাতীয় ও ক্লাব মিলিয়ে দীর্ঘ ৪০ বছরের কোচিং অভিজ্ঞতা স্কলারির। নিজেদের দেশের বাইরে কোচিং করিয়েছেন কুয়েত ও পর্তুগালের জাতীয় দলকে। তবে সাফল্য পেয়েছেন ব্রাজিলের হয়েই। ২০০২ সালে পঞ্চম ও শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল তাঁর অধীনেই। দ্বিতীয় মেয়াদে আবার মুদ্রার উল্টো পিঠও দেখেছেন তিনি। ২০১২ থেকে ২০১৪ দুই বছরের মেয়াদে ব্রাজিল বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তাঁর দল।
ঘরের বিশ্বকাপে এমন বিদায়ের পর দায়িত্ব ছেড়ে দেন স্কলারি। পরে ক্লাব কোচিংয়ে আবারও মনোযোগ দেন তিনি। বেশির ভাগ সময়ই দেশের ক্লাবে কোচিং করিয়েছেন ৭৪ বছর বয়সী কোচ। সেলেসাওদের ক্লাব পালমেইরাস, গ্রেমিওর বাইরে এক বছরের মতো কোচিং করিয়েছেন ইংলিশ ক্লাব চেলসিকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে