ক্লাব কিংবা আন্তর্জাতিক সব প্রতিযোগিতায় গোল করে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। গোল করে এবারে বিশ্বকাপেও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের এই গোল ক্ষুধা চিন্তা বাড়ায় বিপক্ষে দলের কোচদের। আজকের ম্যাচে তেমনি চিন্তায় আছেন পোল্যান্ডের কোচ সেসওয়াফ মিখনিয়েভিৎস। তাঁর মতে, মেসিকে আটকানোর উপায় কখনো পাব বল মনে হয় না।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন মিখনিয়েভিৎসা। তিনি বলেছেন, ‘বছরের পর বছর পুরো বিশ্বই মেসিকে আটকানোর পথ খুঁজেছে। কিন্তু মেসিকে কেউ আটকাতে পারেনি। সে কয়েক ডজন গোল ও সহায়তা করেছে। আমার মনে হয় না, আমরা কখনো এই প্রশ্নের উত্তর খুঁজে পাব।’
সি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে পোল্যান্ড। অন্যদের থেকে পরের রাউন্ডের যাওয়ার ভালো সুযোগ আছে দলটির। এ জন্য আজ আর্জেন্টিনার বিপক্ষে ১ পয়েন্ট পাইলেই হবে। কিন্তু কাজটা তাদের জন্য কঠিন। কেননা ৩ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনাকে শেষ ষোলোতে সুযোগ পেতে হলে আজ জিততেই হবে। ড্র করলে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করবে আলবিসেলেস্তাদের। এমন বাঁচা-মরার ম্যাচে নিশ্চয়ই মেসি-আনহেল দি মারিয়ারা চাইবেন না জয় ছাড়া অন্য কিছু করতে।
আর্জেন্টিনার বিপক্ষে জয় বা ড্র পেতে হলে মেসিকে থামাতে হবে পোল্যান্ডের কোচ মিখনিয়েভিৎসাকে। সে অনুযায়ী পরিকল্পনাও করেছেন তিনি। কিন্তু এমএল টেনকে থামানো সহজ নয় বলেও জানিয়েছেন তিনি। ৫২ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘মেসির চারপাশে আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় রাখতে হবে। কারণ সে যদি কাছাকাছি সুযোগ পায় সহজেই গোল করবে। তাই একজন খেলোয়াড় তাকে আটকাতে পারবে না। আমাদের অবশ্যই তার চারপাশে বেশকিছু খেলোয়াড় রাখতে হবে।’
এ জন্যই ইতালিয়ান স্কিইং কিংবদন্তি আলবার্তো টোম্বার সঙ্গে মেসিকে তুলনা করেছেন মিখনিয়েভিৎসা। যিনি অলিম্পিকে ৩ সোনা জিতেছেন। পোল্যান্ড কোচ বলেছেন, ‘টোম্বার মতোই মেসি। ইতালিয়ান এই কিংবদন্তি স্কিইংয়ের ঢালে যেমন অপ্রতিরোধ্য তেমনি ফুটবল মাঠেও মেসি। যত বাধাই আসুক না কেন তারা পেরিয়ে যেতে পারেন।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে